বৃহস্পতিবার , ১৪ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে সম্পূর্ণ মেধা এবং যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকরি পেলেন ১৫ জন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১৪, ২০২৪ ১:০২ অপরাহ্ণ

 

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারি-২০২৪ খ্রি. উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা হতে ১৩ জন পুরুষ এবং ২ জন নারী প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

বুধবার সকালে রাঙামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার মীর আবু তৌহিদ,বিপিএম (বার)য়ের তত্বাবধানে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জানুয়ারি-২০২৪ লিখিত পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

পরবর্তীতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তান্তিক ও মৌখিক পরীক্ষা নিউ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয়। মনস্তান্তিক ও মৌখিক পরীক্ষা শেষে টিআরসি নিয়োগ জানুয়ারি-২০২৪ এ পর্যায়ক্রমে শারীরিক, লিখিত, মৌখিক এবং মনস্তান্তিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৫ জন প্রার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হয়। প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন এবং ফুলেল শুভেচ্ছা জানান রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।

এসময় কঠিন প্রতিযোগিতামূলক, তদবিরবিহীন, প্রভাবমুক্ত, স্বচ্ছ, মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য মনোনীত হওয়ায় মনস্তান্তিক ও মৌখিক পরিক্ষায় উত্তীর্ণ অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েন। পরে নির্বাচিত প্রার্থীদের অনেকেই তাদের অভিব্যক্তি প্রকাশ করেন।

এসময় নির্বাচিত প্রার্থীরা বলেন, আজ আমরা নিজেদের সর্বোচ্চ চেষ্টা, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরিতে নির্বাচিত হয়ে খুবই আনন্দিত। বাংলাদেশ পুলিশ প্রধান (আইজিপি) এবং রাঙামাটি পার্বত্য জেলার সুযোগ্য পুলিশ সুপার অত্যন্ত সৎ, নিষ্ঠাবান এবং ভালো মনের মানুষ হওয়ায় মেধা ও যোগ্যতার মূলায়নের ভিত্তিতে আমাদের নির্বাচিত করেছেন। তাই আমরা সকলকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে বাংলাদেশ পুলিশকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।

পুলিশ সুপার বলেন,আপনারা মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন। রাঙামাটি পার্বত্য জেলায় সম্পূর্ণ তদবিরবিহীন,প্রভাবমুক্ত,স্বচ্ছ,মেধা এবং যোগ্যতার ভিত্তিতে ও বাংলাদেশ পুলিশের অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ,বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার) পিপিএম মহোদয়ের কঠোর দিকনির্দেশনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ জানুয়ারি-২০২৪ এর কার্যক্রম সম্পন্ন হয়েছে। আপনারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন তাই আপনারা দেশ সেবায় চুড়ান্ত ভাবে সততা দেশপ্রেম এবং কর্মনিষ্ঠার মাধ্যমে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। এসময় নিয়োগ বোর্ডের সদস্যগণসহ রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জারি গানে বিভাগীয় পর্যায়ে প্রথম কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ

রামগড় উপ‌জেলা নির্বাচ‌নে ১০ প্রার্থীর ম‌নোনয়ন জমা

রাঙামাটির সাপছড়িতে ইউপিডিএফ সদস্য খুন

কাপ্তাইয়ে জাতীয়  প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

চন্দনাইশ সদর নিউমার্কেটে মাহিরা মেকওভার বিউটি পার্লার উদ্ভোধন

আর্ন্তজাতিক নার্স দিবসে চন্দ্রঘোনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুরাছড়িতে সন্ত্রাসীদের আস্তানায় সেনাবাহিনীর অভিযান; গুরুত্বপূর্ণ সরঞ্জাম উদ্ধার

এমএন লারমার ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ  

কাপ্তাই জাতীয় উদ্যানে দেড় কোটি টাকার সোলার ফেন্স অকার্যকর, বাড়ছে হাতি-মানুষ দ্বন্দ্ব

বিলাইছড়িতে পুষ্টি সমন্বয় কমিটির পুনর্গঠন সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: