বৃহস্পতিবার , ১৬ নভেম্বর ২০২৩ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

নির্বাচনী তফসিল দেশকে মহা বিপর্যয়ের দিকে নিয়ে যাবে-ইউপিডিএফ

প্রতিবেদক
প্রেস বিজ্ঞপ্তি
নভেম্বর ১৬, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ

নির্বাচনী তফসিল ঘোষণা দেশকে মহাবিপর্যয়ের দিকে নিয়ে যাবে।  এ তফসিল ঘোষণা পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে খণ্ডিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে বিবৃতি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ভিত্তিক আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ)।

বৃহস্পতিবার মুল এ ইউপিডিএফের প্রচার বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফ সভাপতি প্রসিত খীসার বরাত দিয়ে সংবাদ মাধ্যমে দেয়া বিৃবতিতে বলা হয়, চলমান সংঘাতময় পরিস্থিতিতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দেশকে অনিবার্যভাবে গভীর রাজনৈতিক অস্থিতিশীলতা, অরাজকতা ও মহাবিপর্যয়ের দিকে নিয়ে যাবে।

পার্বত্য চট্টগ্রাম ও সংখ্যালঘু জাতিসমূহকে বাদ দিয়ে খণ্ডিতভাবে দেশে গণতন্ত্র কায়েম হতে পারে না বলে তিনি দ্ব্যর্থহীন ভাষায় অভিমত ব্যক্ত করে বলেন, দেশে বর্তমান সাংবিধানিক সংকট ও গণতন্ত্রহীনতা এ সত্যতার প্রমাণ দেয়।

দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মধ্যে সুষ্ঠু, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না মন্তব্য করে তিনি জোর দিয়ে বলেন, ‘এই সংকট থেকে উত্তরণের জন্য দরকার পার্বত্য চট্টগ্রামে নির্বাচনে অংশ নিয়ে জনগণের আস্থা লাভকারী ক্রিয়াশীল আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধিসহ সর্বদলীয় বৈঠক আহ্বান করে একটি অস্থায়ী সরকার গঠন করা, যার দায়িত্ব হবে দেশে সকল শ্রেণী ও জাতিসত্তার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক সংবিধান রচনা করা।

পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ, ভয়-ভীতিমুক্ত ও অনুকুল পরিবেশ নেই উল্লেখ করে ইউপিডিএফ নেতা বলেন, ‘যেখানে অঘোষিত অপশাসন ও একটি বিশেষ গোষ্ঠীর মদদপুষ্ট সশস্ত্র ঠ্যাঙাড়ে সন্ত্রাসী বাহিনীর দৌরাত্ম্যে জনগণ অসহায়, যেখানে পাহাড়িদের ন্যূনতম মৌলিক গণতান্ত্রিক অধিকার নির্বাসিত এবং যেখানে ইউপিডিএফসহ পাহাড়িদের রাজনৈতিক দলগুলোর ওপর অবর্ণনীয় রাজনৈতিক দমন-পীড়ন অব্যাহতভাবে চলমান, আনন্দ প্রকাশ চাকমাসহ ইউপিডিএফ-এর নেতা-কর্মী কারাগারে অন্তরীণ, সেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কখনোই সম্ভব হতে পারে না।

প্রসিত খীসা সকল পক্ষকে সর্বোচ্চ সংযম ও রাজনৈতিক বিচক্ষণতা প্রদর্শন করে গভীর রাজনৈতিক খাদে পতনোন্মুখ অবস্থা থেকে দেশকে উদ্ধার করার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই লেকে পানির উচ্চতা ১০৬ ফুট ছুঁইছুঁই, ১০৮ ফুট অতিক্রমে খোলা হবে জলকপাট

মানুষের জন্য নিঃস্বার্থ ভাবে কাজ করতে হবে: সিনিয়র সচিব নাসিমুল গনি

রাঙামাটিতে নারীর ক্ষমতায়নে ভিডিপি/টিডিপির মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাউখালীতে ইউপিডিএফের বাধা সত্ত্বেও সেনাবাহিনীর বিনামূল্যে মানবিক চিকিৎসা সেবা সম্পন্ন

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত 

খাগড়াছড়ি পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা

রাঙামাটিতে বিএনপির অবরোধ কর্মসূচিতে নিরাপত্তা জোরদার  

বিমান দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে রাঙামাটিতে লাল সবুজের বৃক্ষরোপণ

কাপ্তাইয়ে জন্মাষ্টমী উদযাপন

আটকে পড়া অজগর সাপ কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

error: Content is protected !!
%d bloggers like this: