রবিবার , ১০ এপ্রিল ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাইখালী ফেরিঘাটে বালুবাহী ট্রাকের ধাক্কায় নারী নিহত, আহত ২

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ১০, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন এর ফেরিঘাট এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় ১ জন নিহত এবং ২ জন গুরুতর আহত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৪ টায় এই দূর্ঘটনা ঘটে বলে জানান পুলিশ।

নিহত পারুল দাশ(৫০) চট্টগ্রাম মহানগর এলাকার পাথরঘাটা এলাকার বাসিন্দা। এই ঘটনায় গুরুতর আহত হন পারুল দাশের স্বামী মাখন দাশ(৬২) এবং মোটরসাইকেল চালক রাঙ্গুনিয়া উপজেলার কোদালার বাসিন্দা জামাল হোসেন (২৫)।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী এবং ঘটনার প্রত্যক্ষদর্শী খোকন, অমিত, রাশিক জানান রবিবার (১০ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে বাংগালহালিয়া হতে আসা বালুবাহী একটি ট্রাক ফেরিতে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি মোটর সাইকেল এবং দুইটি সিএনজিকে ধাক্কা দেন। এইসময় সিএনজিতে অবস্থানরত পারুল দাশ ও তাঁর স্বামী মাখন দাশ ছিটকে পড়ে যান এবং ট্রাকের নীচে পড়ে গুরুতর আহত হন। এইছাড়া এইসময় মোটরসাইকেল চালক জামাল হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে পারুল দাশ মৃত্যুবরণ করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ ঈগল জানান, হাসপাতালের আনার আগে একজন মারা যান এবং বাকি দুই জনের আঘাত গুরুতর হওয়ায় আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দেবার পর উন্নত চিকিৎসা দেবার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি।

চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, এই ঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে এবং চালক পলাতক রয়েছে। তিনি জানান, পরবর্তীতে এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলী সেনাবাহিনীর দুস্থ ও গরীব পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদগাঁওয়ে অস্ত্র ঠেকিয়ে ৪টি গরু ডাকাতি

কাপ্তাইয়ে সরকারি প্রকল্পের সুবিধাভোগী নিয়ে দীপংকর তালুকদারের  মতবিনিময় সভা

দীঘিনালায় আওয়ামী নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

গত ৫ আগষ্টকে কাজে লাগিয়ে সবাইকে কাজ করার আহবান পার্বত্য উপদেষ্টার

বিলাইছড়িতে উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

জুরাছড়িতে প্লাবন: টানা পাঁচ দিন ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

মানিকছড়িতে বঙ্গমাতার জন্মবার্ষিকীতে সেলাই মেশিন ও আর্থিক অনুদান বিতরণ 

কাপ্তাইয়ে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত বেসরকারি শিক্ষকদের অনুদান প্রদান

আগামী ১ সেপ্টেম্বর থেকে কাপ্তাইয়ে স্মার্ট কার্ড বিতরণ করা হবে

error: Content is protected !!
%d bloggers like this: