বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, মহালছড়ি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

পার্বত্য জেলা খাগড়াছড়ির মহালছড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫২তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) মহালছড়ি মিনি স্টেডিয়ামে দিনব্যাপী এই প্রতিযোগিতায় উপজেলার সকল বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

দিনের শুরুতেই বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা, কাবাডি, দাবা, হ্যান্ডবল সহ নানা ইভেন্টে প্রতিযোগিতা করে। মাঠজুড়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস, দর্শকদের করতালি আর খেলার আমেজে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা।

বিকেলে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চাকমা প্রমুখ, প্রেসক্লাব সভাপতি দীপক সেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে থেকে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ক্রীড়া চর্চাকে প্রাধান্য দিতে হবে। নিয়মিত শারীরিক কসরত শরীর ও মন দুটোকেই সুস্থ রাখে। খেলাধুলা হলো সুস্বাস্থ্যের মূলমন্ত্র।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, ক্রীড়াঙ্গন শুধু বিনোদনের উৎস নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, সাহসী ও আত্মবিশ্বাসী করে তোলে। খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, পদক ও পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়াপ্রেমী দর্শকেরা উপস্থিত থেকে আয়োজনকে উৎসবমুখর করে তোলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ

কাউখালীতে পরিবার পরিকল্পনা বিভাগের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত 

দীঘিনালায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

মানিকছড়ি বায়তুর নুর জামে মসজিদের জমি দখলের অভিযোগ নিয়ে দুই পক্ষের বক্তব্য

আঞ্চলিক দ্বন্দ্বে সাজেকে আটকে পড়েছে সাড়ে ৫শতাধিক পর্যটক

রাঙামাটিতে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১৬ জন

বিলাইছড়িতে কৃষক মাঠ দিবস ও প্রশিক্ষণ পরিদর্শনে –উপ-পরিচালক মনিরুজ্জামান

রাঙামাটি মেডিকেল কলেজে দরপত্র ছিনতাইয়ের ঘটনায় মুজিবুর গ্রেফতার

রাঙামাটির লংগদুতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কালেক্টরসহ নিহত-২

বাঘাইছড়ির ঝাড়ুফুল চলে যাচ্ছে সারা দেশে

error: Content is protected !!
%d bloggers like this: