শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্প সরেজমিন পরিদর্শন করেছেন মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুল খালেক। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে তিনি প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্মিত বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট পরিদর্শন করেন। পরে সারোয়াতলী ইউনিয়নে উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত গার্ডার সেতু ও সেচ নালা প্রকল্প ঘুরে দেখেন।

এরপর সচিব মো: আব্দুল খালেক মারিশ্যা মাঝিপাড়া সীমান্ত সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি পার্বত্য চট্টগ্রামের কৃষি ও বনজ সম্পদের অপার সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, এসব সম্পদকে কাজে লাগাতে পারলে এই অঞ্চলে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং মানুষের জীবনমান উন্নত হবে।

পরিদর্শনকালে সচিবের সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালে আহম্মেদ, খাগড়াছড়ি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত বরন চাকমা, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবিরসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির দোয়া ও ইফতার মহফিল

জুরাছড়ির দুর্গম এলাকায় পানি সরবরাহ লাইন উদ্বোধন 

কাপ্তাইয়ে উপকারভোগীদের সাথে মতবিনিময় করলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক

রামগড়ে রাতের আঁধারে পাহাড় কাটার দায়ে জরিমানা ৩ লাখ টাকা

আওয়ামী লীগ সরকার কৃষকদের কল্যাণে সবসময় তাদের পাশে আছে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

রাঙামাটিতে ফাঁস দেয়া বাস চালকের মরদেহ উদ্ধার 

কাপ্তাই বিএসপিআইয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

বিলাইছড়িতে এমপির প্রতিনিধি হলেন জাফর আহাম্মদ ও ধনমনি চাকমা

কাপ্তাইয়ের  রাইখালী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান; জরিমানা আদায় 

কাউখালী উপজেলা প্রশাসনের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: