বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় চ্যাম্পিয়ন জীবন বলি

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
এপ্রিল ১৫, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকলে মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রতিষ্ঠিত শত বছরের পুরানো ঐতিহ্যবাহী বিশ্ব পুকুরের বলি খেলা গত ১৩ এপ্রিল বিকালে বরকল এস.জেড. উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় ।বলি খেলাটি তৎকালীন ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রায় ১’শ বছর পূর্বে বিশ্ব পুকুরে বলি খেলাটি সুচনা করেছিলেন। প্রতি বছর চৈত্র মাসের শেষদিনে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে এই বলি খেলার আয়োজন করা হয়। বিশ্ব পুকুরের বলি খেলাটি চন্দনাইশ বাসীর জন্য একটি ঐতিহ্যের ধারক-বাহক হয়ে উঠেছে।

খেলায় চকরিয়ার জীবন বলি চ্যাম্পিয়ন হওয়ায় তাকে আয়োজক কমিটির পক্ষ থেকে ৬ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়। পশ্চিম বাইনজুরী এলাকাবাসীর উদ্যোগে ৩০ চৈত্র প্রতি বছরের ন্যায় এ বছরও দেশের বিভিন্ন এলাকা থেকে নামী-দামী বলিরা খেলায় অংশ নেয়। বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন আবু তাহের, আমিনুল হক রাশেদ, বিএনপি নেতা মো: সাদেক, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: সরোয়ার, গিয়াস উদ্দীন, ফেরদৌস আলম, প্রবাসী আনোয়ার হোসেন, মো. তানভীর, প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. আমিন ও মাহতিন মো. রাব্বি। উখিয়ার বাদল, বরমা মাইগাতা এলাকার এমরান, শেবন্দীর মিরাজ, কক্সবাজারের ওসমান, বরিশালের জাহিদ হাসান পৃথক পৃথক খেলায় জয় লাভ করে। খেলা শেষে চ্যাম্পিয়ন পুরস্কার নগদ ৬ হাজার টাকা ও প্লে কার্ড বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: