শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে শাহজাহান মাস্টার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ

ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্য সৃষ্টি এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে ‘মরহুম শাহজাহান মাস্টার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

কর্ণফুলী টাইগার স্পোর্টিং ক্লাবের আয়োজনে শুক্রবার (২৮ আগস্ট) কাপ্তাই কর্ণফুলী স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার পাশাপাশি সুস্থ ও সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মরহুম শাহজাহান মাস্টারের স্মৃতিকে ধারণ করে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তিনি টুর্নামেন্টের সার্বিক সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই যুবদলের সদস্যসচিব ইব্রাহিম হাবীব মিলু, কাপ্তাই উপজেলা বিএনপির সদস্য মো. মাসুদ এবং কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু।

এ সময় উপজেলার বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে সুস্থ বিনোদন ও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা, মাদক থেকে দূরে রাখা এবং এলাকার ক্রীড়াপ্রেমীদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। টুর্নামেন্টের মূল বার্তা—‘খেলাধুলা হোক জড়ানোর বন্ধন, মাদককে বলি না।’

টুর্নামেন্টে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করেন ওসমান গনি তনু এবং রেফারির দায়িত্ব পালন করেন কল্যাণ বিকাশ তনচংগ্যা। টুর্নামেন্টের আহ্বায়ক মো. জাকির হোসেন সুমন এবং সদস্যসচিব মো. ইউসুফ।

উদ্বোধনী পর্বের প্রথম খেলায় হানিফ মেম্বার ফাউন্ডেশনকে  ১-০ গোলে পরাজিত করে কেপিএম অ্যাটিটিউড কিংকে দ্বিতীয় রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। অপর খেলায় কাপ্তাই শিল্প এলাকা ২-০ গোলে তাঁবু পাড়াকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: