সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বন্যহাতির আক্রমণে কাপ্তাইয়ে মানসিক ভারসাম্যহীন মহিলা নিহত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ২৯, ২০২৫ ১১:৫৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমণে মানসিক ভারসাম্যহীন এক মহিলা নিহত হয়েছেন। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাপ্তাই উপজেলার ৫ নং  ওয়াগ্গা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের সীতারঘাট আটাশ বাগান এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন এবং স্থানীয় ইউপি সদস্য মো: সরোয়ার।

তাঁরা জানান, ঐ এলাকাটি বন্য হাতির চলাচলের পথ। বন্য হাতির দল ঐ পথ দিয়ে যাওয়ার সময় মানসিক ভারসাম্যহীন মহিলাটাকে আঘাত করলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় আমরা জানতে পারি নাই।

এদিকে স্থানীয় ইউপি সদস্য হতে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্য সহ ছুটে যান কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল। তিনি বলেন, হাতির আঘাতে ঐ মহিলার মৃত্যু হয়েছে।  পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

শুধু কি ছাত্ররা ঠকেছে, মহালছড়িও কি ঠকেনি?

কাপ্তাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল সুইডিশ পলিটেকনিকের শিক্ষার্থীর

কাপ্তাইয়ে কৃষকলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ঈদুল আজহার স্পেশাল রেসিপি

আদিবাসী নারীর আত্ম নিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠায় সবাইকে সংঘবদ্ধ হতে হবে

কাপ্তাই ওয়াগ্গাছড়াতে বধ্যভূমি চিহ্নিত করার দাবি শহীদ পরিবারের সন্তানদের

গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাঙামাটিতে বিএনপি’র বিজয় র‍্যালী

তঞ্চঙ্গ্যা গানের প্রথম সংকলন ‘চিত্রাংফুল’ এর মোড়ক উন্মোচন 

কাপ্তাইয়ের চন্দ্র ত্রিপুরা ক্রিকেট বল নিক্ষেপে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন

error: Content is protected !!
%d bloggers like this: