মঙ্গলবার , ১৭ অক্টোবর ২০২৩ | ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়িতে ‘আশা’র মাশরুম চাষ ও উৎপাদন উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ 

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ১৭, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ

 

খাগড়াছড়িতে অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (আশা) এর উদ্যোগে সদস্যদের মাঝে মাশরুম চাষ ও উৎপাদন উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আশা মূলত সর্ববৃহৎ আত্মনির্ভরশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান।

১৭ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন আশা’র কেন্দ্রীয় কার্যালয়ের ডিরেক্টর ও পরামর্শক মো: হামিদুল ইসলাম এবং এ প্রশিক্ষণে সঞ্চালনা করেন জেলা কৃষি অফিসার (মাশরুম) খায়রুল বাসার টিপু।

এ প্রশিক্ষণে মাশরুম পরিচিতি, পুষ্টি গুণাগুণ বাংলাদেশে মাশরুম চাষের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা, মাশরুম বাণিজ্যিক স্পন ও ধানের মাদার তৈরীর কলাকৌশল, গ্রীষ্মকালীন চাষে উদ্বুদ্ধকরণ ও স্থানীয় সমস্যাসহ বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করা হয়।

এ দিন প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩০জন মাশরুম চাষীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন আশা’র কেন্দ্রীয় কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর (কৃষি) মো: খুরশীদ আলম, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ইবনুল আনোয়ার,আশা’র জেলা ম্যানেজার মোঃ কবির হুসেন, জেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ অফিসার কৃষি মোঃ বাছিরুল আলম,অতিরিক্ত পরিচালক (অবঃ) ও কৃষিবিদ ড. নীরদ চন্দ্র সরকার, খাগড়াছড়ি সদর আশা’র রিজিওনাল ম্যানেজার মো: রহিম উল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আগামী নির্বাচন জনগণের জন্য একটি ইতিহাস গঠনের সুযোগ: অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারী

বোধিপুর বন বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

আর্ন্তজাতিক প্রতিবন্ধী দিবসে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হুইল চেয়ার বিতরণ

শীতবস্ত্র দিতে গিয়ে প্রত্যন্ত জনপদের মানুষের মনে আশার আলো জাগালেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

মধুময় চাকমার দুর্দান্ত শুটে চ্যাম্পিয়ন ধূপ্যাচর যুবসংঘ 

মারা গেলেন রাঙামাটি বিএনপির সভাপতি শাহ আলম

বিলাইছড়িতে মহান বিজয় দিবস পালিত

রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

রাজস্থলীর গাইন্দ্যা শিশু সদনে অনাথ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ

রাঙামাটিতে ‘নারীর চলার পথ নিরাপদ করতে’ জীবন ইয়ুথ ফাউন্ডেশনের কর্মশালা অনুষ্ঠিত  

error: Content is protected !!
%d bloggers like this: