শনিবার , ২৪ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকের পরিস্থিতি স্বাভাবিক করতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা

প্রতিবেদক
আক্তার হোসেন, খাগড়াছড়ি।
অক্টোবর ২৪, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ

সাজেক সড়ক সচল ও স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে খাগড়াছড়িতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ​শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় সাজেকের সার্বিক নিরাপত্তা ও উদ্ভূত পরিস্থিতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় সেনাবাহিনী, পুলিশ, বেসামরিক প্রশাসন, গোয়েন্দা সংস্থা, পার্বত্য জেলা পরিষদ, সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি, বাস-ট্রাক ও রেস্তোরাঁ মালিক সমিতিসহ স্থানীয় পর্যটন এর সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​সভায় আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর বারংবার বাঁধার কারণে সাজেক সড়ক বন্ধ থাকায় স্থানীয় সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পর্যটকদের দৈনন্দিন দুর্ভোগের চিত্র উঠে আসে।

দীর্ঘস্থায়ী এ অচলাবস্থার কারণে স্থানীয় জনমনে যে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে, তা যেকোনো সময়ে ব্যাপক আকার ধারণ করে সাম্প্রদায়িক সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে সভায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। আলোচনা শেষে বিদ্যমান সংকট নিরসনে অংশীজন কর্তৃক বেশ কয়েকটি সমন্বিত প্রস্তাব উত্থাপিত হয়।
​
​উত্থাপিত প্রস্তাবনা অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে সংকট নিরসনে স্থানীয় এমপি ওয়াদুদ ভূইয়া, খাগড়াছড়ি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও বেসামরিক প্রশাসনের মাধ্যমে সড়ক অবরোধকারী তথাকথিত আন্দোলনকারী প্রতিনিধিদের সঙ্গে ধাপে ধাপে আলোচনার প্রস্তাব জানানো হবে বলে জানা যায়।

উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার নিরাপত্তা বাহিনী, জেলা পরিষদ এবং বেসামরিক প্রশাসনের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের যৌথ মধ্যস্থতাকারী দল গঠন করা হবে যার নেতৃত্বে থাকবেন খাগড়াছড়ি এমপি ওয়াদুদ ভূইয়া।

একই সাথে সাজেক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন করে সাধারণ মানুষকে জিম্মি করা এবং এই উসকানিমূলক কর্মকাণ্ডে প্রকাশ্য মদদ দেওয়ায় কার্বারী অ্যাসোসিয়েশনকে কঠোর জবাবদিহিতার আওতায় আনার বিষয়ে সভায় আলোচনা করা হয়।

পরিশেষে, জনদুর্ভোগ সৃষ্টিকারী এই অবৈধ অবরোধ প্রতিহত করে এলাকার সামগ্রিক নিরাপত্তা বজায় রাখা এবং অবিলম্বে যান চলাচল স্বাভাবিক করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দেওয়া হয় সভা থেকে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সেবা গ্রহীতার সাথে রাঙামাটি দুদক কর্মকর্তার খারাপ আচরণের অভিযোগ

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সোলার ডিপ টিউবওয়েল উদ্বোধন

কাপ্তাই কর্ণফুলি নদীতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজ

লংগদুতে ১০ গৃহহীন পরিবার পেলেন জমিসহ ঘর

নেত্রীর নির্দেশে সরে দাঁড়িয়েছি- নিখিল, নেত্রীর কাছে কৃতজ্ঞ-দীপংকর

ঈদগাঁওয়ে ১ হাজার রোজাদারদের মাঝে প্রবাসীর ঈদ উপহার বিতরণ

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে কাপ্তাইয়ে বাজার মনিটরিং

রাজস্থলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কাপ্তাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ৮০টি গাছের চারা রোপণ ও বিতরণ

সোনারগাঁও ইউনিভার্সিটি ইন্টার-ডিপার্টমেন্ট ক্রিকেট টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: