শুক্রবার , ১২ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বিশ্ব হাতি দিবস পালিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১২, ২০২২ ২:১৮ অপরাহ্ণ

 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ এর আয়োজনে বিশ্ব হাতি দিবস ২০২২ উপলক্ষে এক বর্ণাঢ্য পদ যাত্রা ও আলোচনা সভা শুক্রবার সকালে কাপ্তাই শিলছড়ি বালুর চর এলাকায় বন বিভাগের প্রশান্তি পার্কে অনুষ্ঠিত হয়।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মোঃ শোয়াইব খান এর সভাপতিত্বে এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাঙ্গামাটি অশ্রেণীভূক্ত বনাঞ্চল বণীকরণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ. ন. ম আব্দুল ওয়াদুদ।

কাপ্তাই বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন, সহকারী বন সংরক্ষক গঙ্গা প্রসাদ চাকমা, কাপ্তাই সিএমসি’র সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির সহ সভাপতি লোকমান আহমদ ।

আলোচনা সভায় বক্তারা বলেন, বন্যহাতি আমাদের জাতীয় সম্পদ। বয়স্ক ও বাচ্চা সহ আনুমানিক ৪৬টি বন্যহাতি কাপ্তাই বনাঞ্চল এলাকায় বিচরন করে থাকে। তাই বন্যহাতির প্রতি হিংস্র না হয়ে তাদের সুরক্ষায় সকলকে সচেতন থাকতে হবে। এর আগে একটি

বর্ণাঢ্য র‍্যালি কাপ্তাই সড়ক প্রদক্ষিন করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

অনুষ্ঠানে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে লজ্জাবতী বানর উদ্ধার

কাপ্তাইয়ে ক্ষুদে বিজ্ঞানীদের নতুন উদ্ভাবনীতে মুগ্ধতা ছড়াল

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত, স্ত্রী-সন্তান আহত

রাঙামাটি শহরে অবৈধ যানবাহনে পুলিশের অভিযান

পার্বত্য চুক্তির ২৬ বছরে অবকাঠামো উন্নয়ন হলেও শাসনতান্ত্রিক অংশীদারিত্ব নিশ্চিত হয়নি

রাঙামাটির ঘাগড়ায় বাস উল্টে আহত ২০

ইউপিডিএফের বাঁধা উপেক্ষা করে কাউখালীতে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্পে সাধারণ মানুষ 

কাপ্তাইয়ে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ঘাগড়া প্রমিলা ফুটবলারদের চাউল ও অর্থ দিলেন জেলা প্রশাসক

এডিপির আওতায় কাপ্তাইয়ের কৃষক বাচ্চু পেল ফুট পাম্প

error: Content is protected !!
%d bloggers like this: