বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চাঁদাবাজির অভিযোগ তোলা বিএনপি নেতা সেই ইসমাইলকে বহিষ্কারের দাবিতে কাউখালীতে বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ৩, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ

কাউখালী উপজেলা বিএনপির সভাপতিকে নিয়ে কথিত মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কলমপতি ইউনিয়ন বিএনপি। প্রতিবাদ সমাবেশে কলমপতি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোঃ ইসমাইল হোসেনকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে কাউখালীর পোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

কলমপতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাছির উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন—কাউখালী বিএনপির সহ-সভাপতি মোঃ আবুল কালাম, আব্দুল হান্নান মেম্বার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল হুদা, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মিন্টু কান্তি দে, উপজেলা যুবদলের সভাপতি মুমিনুল করিম জীবন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তমিজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ মাহমুদ এবং কলমপতি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম, মৎস্যজীবী দলের সভাপতি শহিদুল আলম, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ সেকান্দর আলী। এছাড়াও সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, কলমপতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কর্তৃক কাউখালী বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেনকে নিয়ে করা সংবাদ সম্মেলনে মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দেওয়া হয়েছে। বক্তারা এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে বহিষ্কারের জন্য জেলা বিএনপির প্রতি আহ্বান জানান। সমাবেশে বক্তারা যে কোন পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় মোশাররফ হত্যা মামলার আসামী গ্রেপ্তার

কাপ্তাই উপজেলা তাঁতীদলের ৩১সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন

কাপ্তাই থানা থেকে গ্রিল কেটে পালাল চুরির মামলার আসামি

বাঘাইছড়িতে সাজেক ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

নানিয়ারচরে ছাত্রদলের সহায়তায় কলেজ ছাত্রীর ভর্তি সম্পন্ন

পাহাড়ে আজও শান্তি অধরা: সংঘাত ও সহিংসতা থামবে কবে?

ভালোবাসাকে অটুট বাঁধনে জড়াতে কাপ্তাইয়ে ‘লাভলক’ উদ্বোধন

এবার অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণে নিরুৎসাহিত

কাপ্তাইয়ে উদ্ধার ১২ পানকৌড়ি শেখ রা‌সেল এভিয়ারী ইকোপার্কে হস্তান্তর 

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)’র ব্যবস্থাপনায় বেকার তরুনদের কারিগরী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: