শনিবার , ৫ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রামগড়ে ৭৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ৫, ২০২৬ ৫:২৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ১৯ হাজার ৬৫০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ২টা ৫ মিনিটের দিকে রামগড় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ফেনীরকুল এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ফেনীরকুল এলাকার নুর আহাম্মদের ছেলে মো. ফরিদ উদ্দিন (৪২) ও তাঁর স্ত্রী জাহানারা বেগম (৩৫)।

পুলিশ জানায়, রামগড় থানার একটি দল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্বে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ফেনীরকুল এলাকার একটি বসতবাড়ির শয়নকক্ষে জানালা দিয়ে ইয়াবা বিক্রি করা হচ্ছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়িটি ঘেরাও করে তল্লাশি করে ইয়াবা ট্যাবলেটসহ স্বামী-স্ত্রীকে আটক করে।

এসময়  ফরিদ উদ্দিনের পরিহিত লুঙ্গির কোচর থেকে ৫০ পিস ইয়াবা ও নগদ ১৯ হাজার ৬৫০ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপরদিকে জাহানারা বেগমের পরিহিত পেটিকোটের কোমরের জিপার থেকে ২৩ পিস ইয়াবা এবং তাঁর কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজির আলম জনান, ইয়াবা সহ গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড় স্থলবন্দর চালু করতে কমিটি গঠন

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিলেন মিলন

জেলা পরিষদে চাকরির বয়স ৪০ বছর পূনর্বহালের দাবিতে মানববন্ধন 

মহালছড়ি জোনের আওতাধীন গোয়ামাহাট পাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

কাপ্তাইয়ে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বিলাইছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য কাওসারের পাশে দাড়িয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন

ছাতক শাহজালাল মাদ্রাসায় হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন

মহালছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অ্যাডভোকেসি সভা

error: Content is protected !!
%d bloggers like this: