মঙ্গলবার , ২ আগস্ট ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে জেলা কৃষি তথ্য পদ্ধতি উন্নয়নকরণ সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২, ২০২২ ৬:৩১ অপরাহ্ণ

রাঙামাটিতে জেলা কৃষি তথ্য পদ্ধতি উন্নয়নকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ আগষ্ট ২০২২) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে (এনেক্স ভবন) এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব তপন কুমার পাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, আধুনিক কৃষি পদ্ধতি বিষয়ে কৃষকদের কাছে তথ্য প্রচার ও জানানোর জন্য মূলত এই সেমিনার। যথাযথভাবে কৃষি তথ্য গ্রহণ ও বাস্তবায়নের ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে কৃষিজ উৎপাদন রক্ষা পায়। বর্তমান সরকারের সকল কার্যক্রম ডিজিটালাইজেশনের কারণে কৃষকরা আসন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তিনি সারা বিশ্বের অর্থনৈতিক মন্দার পরেও সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার কারণে দেশ খাদ্য ঝুকি মুক্ত হয়েছে বলে মন্তব্য করেন।

তিনি প্রত্যন্ত অঞ্চলের সাধারণ কৃষক যাহাতে সকল তথ্য যথাসময়ে পায় এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ থেকে সঠিক বার্তা প্রেরণ করার জন্য আহবান জানান।

এছাড়া প্রাকৃতিক দুর্যোগ ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবেলার জন্য সকলকে এগিয়ে আসার আহবানের পাশাপাশি মৌসুম অনুযায়ী বাস্তবসম্মত প্রকল্প গ্রহণ করে সম্পাদনের জন্য অনুরোধ জানান।
এ সময় বিভাগীয় প্রধানগণ প্রাণিসম্পদ, মৎস্যসম্পদ এবং কৃষি বিভাগের ভবিষ্যৎ প্রকল্পের কার্যক্রম পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করেন। সভায় বিভিন্ন উপজেলা থেকে আগত প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে হতদরিদ্র পরিবারের মাঝে বিজিবির মানবিক সহায়তা

শেখ হাসিনা দেশের সকল মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

বাঁশখালী’র পিএবি সড়কে এস আর পরিবহন চায় বাঁশখালী বাসী

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, মাদক সেবনে যুবকের জেল

রাঙামাটিতে আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার

মানিকছড়িতে ডেঙ্গু রোগি বাড়ছে, ১৫ দিনে হাসপাতালে ভর্তি ৭

রাঙামাটিতে রোভার স্কাউটসের সুবর্ণজয়ন্তী উদযাপন

রাজস্থলীতে দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা, প্রস্তুত ৩ আশ্রয়কেন্দ্র

চন্দনাইশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

অগ্নিকান্ডে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা 

error: Content is protected !!
%d bloggers like this: