মঙ্গলবার , ২৫ এপ্রিল ২০২৩ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদে কাপ্তাই পর্যটন শিল্পে কোটি টাকার ব্যবসা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ২৫, ২০২৩ ১০:১৬ পূর্বাহ্ণ

 

এই বছর ঈদ উপলক্ষে টানা ৫ দিন সরকারি ছুটি থাকায় রাঙামাটির কাপ্তাইয়ে পর্যটন কেন্দ্র গুলোতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে।

গত শনিবার হতে গত সোমবার পর্যন্ত কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখা যায় প্রতিদিন গড়ে কাপ্তাইয়ে ১০ হাজারের অধিক পর্যটকের আগমন ঘটেছে। পর্যটন সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, এই ঈদে প্রায় কোটি টাকার মতো ব্যবসা হয়েছে তাদের। ঈদের দিন হতে সোমবার পর্যন্ত পর্যন্ত কাপ্তাইয়ের প্রতিটি বিনোদন কেন্দ্রের রিসোর্টগুলো খালি ছিল না। আবার রিসোর্টে জায়গা না পেয়ে অনেক বিনোদন কেন্দ্রে পর্যটকদের তাঁবুর সামনে রাত্রি যাপন করতে দেখা যায়।

গত সোমবার সন্ধ্যায় কাপ্তাই শিলছড়িতে অবস্থিত বেসরকারি পর্যটন কেন্দ্র নিসর্গ রিভার ভ্যালিতে গিয়ে দেখা যায়, তাদের বিনোদন কেন্দ্রে নির্মিত পড হাউসের সামনে শত শত পর্যটক। এসময় অনেক বিনোদনপ্রেমীরা কর্ণফুলী নদীর পাশে বসে গীটার সহ অন্যান্য যন্ত্র নিয়ে এবং পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে গান গাইছেন।

এসময় কথা হয় এই পর্যটন কেন্দ্রে আসা বেসরকারি চ্যানেল যমুনা টেলিভিশনের সিনিয়র প্রযোজক মোহাম্মদ তারেক এর সাথে। তিনি জানান, কর্ণফুলীর কোল ঘেঁষে অবস্থিত এই বিনোদন কেন্দ্রটি সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে।

নিসর্গ রিভার ভ্যালির পরিচালক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন ও মোহাম্মদ সরোয়ার এই প্রতিবেদককে জানান, ঈদের ২ দিন আগ হতে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত আমাদের ৯ টি পড হাউস বুকিং রয়েছে। এই কেন্দ্রে প্রতিদিন গড়ে এক হাজার এর মতো পর্যটকের আগমন ঘটেছে। তাঁরা উভয়ই জানান, ঈদকে ঘিরে কাপ্তাইয়ের পর্যটন শিল্প আবারও চাঙা হয়ে উঠেছে।

সেনাবাহিনী পরিচালিত কাপ্তাই জীবতলি লেকশোর পিকনিক স্পট , নৌ বাহিনী পরিচালিত লেক প্যারাডাইস, কাপ্তাই ৪১ বিজিবি পরিচালিত ওয়াগ্গা রিভার ভিউ পার্ক এবং শিলছড়ি বালুচরে অবস্থিত বন বিভাগের প্রশান্তি পার্কে ঈদের পর দিন এবং গত সোমবার গিয়ে দেখা যায়, এই কেন্দ্র গুলোতে শত শত পর্যটক ঘুরতে এসেছেন। এসব কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা জানান, প্রচন্ড গরম থাকা স্বত্বেও গত কয়েকদিনে প্রচুর পরিমাণ পর্যটকের আগমন ঘটেছে কাপ্তাইয়ে।

কাপ্তাইয়ের শিলছড়িতে অবস্থিত বেসরকারি পর্যটন কেন্দ্র বনশ্রী পর্যটন কেন্দ্রের পরিচালক সাবেক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী রুবায়েত আক্তার চৌধুরী জানান, করোনার প্রভাবে বিগত কয়েকটি বছর কাপ্তাইয়ের পর্যটন শিল্পে ধস নেমেছিল। এইবছর সেই ধাক্কা সামলিয়ে কাপ্তাইয়ের পর্যটন শিল্পে সুদিন ফিরে এসেছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় প্রধানমন্ত্রীর ঘর পেল ৩৫০ পরিবার

পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়নে সরকারের পৃষ্ঠপোষকতা দরকার

রামগড়ে একরাতে দুই বসতবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতি ১০ লাখ

রাঙামাটি জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

রাঙামাটিতে উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের নিয়ে জেলা প্রশাসনের নির্বাচনী আইনশৃঙ্খলা সভা

রামগড়ে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে আটক ৩

চন্দনাইশে শহীদ জিয়া স্মৃতি সংসদের অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পন্ন

পাহাড়ের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে– উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় ৮২২ জন পেলেন টিসিবির পণ্য

ঈদগাঁওয়ে গণঅভ্যুত্থান স্মরণে শিক্ষার্থীদের গ্রাফিতি অংকন

error: Content is protected !!
%d bloggers like this: