মঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ভাড়া বাসা থেকে বিএসপিআই এর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ৯, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই  ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ডের   নতুনবাজার এলাকায় কাপ্তাই এ অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ( বিএসপিআই)  এ এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক  মোঃ নবী হোসেন এর ভবনের তয় তলায় একটি বন্ধ কক্ষের ভিতর থেকে সিলিং এর সাথে গলায় রশি দিয়ে ঝুলে থাকা অবস্থায়  বিএসপিআই  এর মেকানিক্যাল ডিপার্টমেন্টের ৭ম শিফটে অধ্যয়নরত ঐ শিক্ষার্থীর নাম জাহিদ হাসান জয়। তাঁর বাড়ি ময়মসিংহের ঈশ্বরগঞ্জে দত্ত পাড়ায় বলে জানান বিএসপিআই এর অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার। তাঁর  পিতার নাম  মোঃ দুলাল উদ্দিন এবং মাতার নাম  মোছাঃ তাহেরা খাতুন।

মঙ্গলবার(৯ এপ্রিল)  সকাল সাড়ে ৮ টার দিকে  কাপ্তাই থানার ওসি (তদন্ত) দেবাশীষ  সানা এর নেতৃত্বে পুলিশ ফোর্স বিএসপিআই এর শিক্ষার্থী জাহিদ হাসান জয়(২২) এর মৃতদেহ ভাড়া বাসা হতে  উদ্ধার করেন।

তিনি মো: নবী হোসেন এর বাসায় ভাড়া থাকতো বলে জানান ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: ইমাম আলী।

এদিকে ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে  সকালে  কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম, কাপ্তাই থানার ওসি আবুল কালাম ঘটনাস্থলে পৌঁছান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মু সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান,  আমরা ধারণা করছি সম্ভবত গত ৬ এপ্রিল শবে কদর এর রাতে আনুমানিক ১০ টার দিকে ছেলেটা আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, তদন্ত করে বিষয়টি নিশ্চিত করা যাবে।

কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, লাশটি উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে ওসি জানান।

কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক  মোঃ নবী হোসেন জানান, ছেলেটি আমার বাসায়  একা ভাড়া থাকতো। সেই অত্যন্ত ভদ্র প্রকৃতির ছেলে,নিয়মিত ভাড়া পরিশোধ করতো। কিন্তু কেন সেই আত্মহত্যা করেছে সেই বিষয়ে বলতে পারছি না।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবিসিএস এর নতুন পালক প্রধান হিসাবে রেভারেন্ট রোনাল্ড দিলীপ সরকার এর যোগদান

বাঘাইছড়িতে সালিশে মারধর; আহত ১

বাঘাইছড়ি নির্বাচনী সহিংসতার ৭ বছরেও হয়নি ৮ হত্যার বিচার, ভুক্তভোগীদের ক্ষোভ

রাইখালীতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্নের প্রতিবাদ পিসিসিপির

ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার নির্দেশনা মানছে না রাঙামাটি বায়তুশ শরফ মাদ্রাসা

কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

কাপ্তাইয়ে কাজু বাদাম ও কফি চাষ বিষয়ক প্রশিক্ষণ

বান্দরবানে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ৪

error: Content is protected !!
%d bloggers like this: