মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ৩১, ২০২৬ ৬:৪৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা করেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক
বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির। এসময় তিনি বলেন, ২৫ মার্চ কালরাত্রিতে  পাকিস্তানের হানাদার বাহিনী নির্বিচারে ঘুমন্ত অবস্থায় অনেক মানুষকে  হত্যা করে। পাশাপাশি অনেক বীরাঙ্গনাকে  হত্যা করে।দেশে যুদ্ধ চলাকালীন সময়ে  আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে আশ্রয় দিয়েছেন।তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ বিষয়ে জানার জন্য পড়া লেখা করার আহবান জানান ।

কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে তথ্য অফিস এর অফিস সহায়ক মো.মহিন উদ্দীনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন এবং  কাপ্তাই আল আমিন নূরিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মোঃ আবুল কাশেম।

পরে শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের তথ্য অফিসের পক্ষ হতে পুরস্কৃত  করা হয়। অনুষ্ঠানে কাপ্তাই আল আমিন নূরিয়া মাদ্রাসার শিক্ষক ও  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ির দুর্গম এলাকায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছে হিল ফ্লাওয়ার

রাঙামাটিতে বাড়ছে নারী বাইকার

বিলাইছড়িতে তারুণ্যের উৎসব উদযাপন

খাগড়াছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪’শ ১০টি ল্যাপটপ বিতরণ করেছে জেলা পরিষদ

জনগণের ইচ্ছা যেটা জোড়ালো হবে সরকার সে দিকে নজর দিবে– ধর্ম উপদেষ্টা

পাহাড়ের দুর্গম এলাকায় বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বিজিবির খাদ্যশস্য বিতরণ

কক্সবাজার সদর হাসপাতাল ভয়াবহ অনিয়মের জালে

খাগড়াছড়িতে যুবকের রহস্যজনক মৃত্যু, পাওয়া গেছে চিরকুট

রাজস্থলীতে ১০০ কৃষকের মাঝে বোরো ধানের বীজ বিতরণ ও পুনর্বাসন কর্মসূচি

চন্দনাইশে চর-বরমায় গণতান্ত্রিক সেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: