রবিবার , ৩০ জুলাই ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

এশা ত্রিপুরা হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ৩০, ২০২৩ ১২:৫৬ অপরাহ্ণ

খাগড়াছড়িতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা এশা ত্রিপুরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সিএইচটি উইমেন্স এক্টিভিস্ট ফোরাম (প্রাইম) ও প্রোগ্রেসিভ, রাঙামাটি।

রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সিএইচটি ওমেন এক্টিভিটিক্স ফোরাম ও নারী নেত্রী টুকু তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,  জাতীয় মানবাধিকার কমিশনেরর সাবেক সদস্য নিরুপা দেওয়ান, রাঙামাটি গর্জনতলী মহিলা সমিতির সভাপতি সাগরিকা রোয়াজা, রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙামাটি পাবলিক কলেজের প্রভাষক মুকুল কান্তি ত্রিপুরাসহ আরো অনেকে।


বক্তারা বলেন, আমরা পুলিশের উপর আস্থা রাখছি। পুলিশ ঘটনার শুরু থেকে গুরুত্ব দিয়ে তদন্ত করছে। আমরা পুরিশের হাত ধরে এ ঘটনার মূল রহস্য জানতে চাই।

এশার স্বামী উদ্দীপন ত্রিপুরাকে জিজ্ঞাসাবাদ করা হোক। কারণ হত্যাকান্ডের সময় উদ্দীপন ত্রিপুরা বাড়িতে ছিল। সে জানে কি ঘটনা ঘটেছে। উদ্দীপন এ ঘটনার দায় কোনদিন এড়াতে পারে না। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার মূল রহস্য জাতিকে জানানো হোক।

এ হত্যাকান্ডের সাথে জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ  দ্রুত ময়না তদন্তের রিপোর্ট প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন বক্তারা।

বক্তারা অভিযোগ করেন, উদ্দীপনকে জিজ্ঞাসাবাদ না করার জন্য প্রভাবশালী মহল পুলিশকে চাপ দিচ্ছে। এ ঘটনার সুষ্ঠ বিচারকে যারা ভিন্ন দিকে নেওয়ার অপচেষ্টা করছে তাদেরও আইনের আওতায় আনার দাবী জানান।

গত ২১ জুলাই  শুক্রবার ভোররাতে এশা ত্রিপুরার লাশ খাগড়াছড়ি শহরের পশ্চিম মহাজন পাড়ার ভাড়া বাসার বাথরুম থেকে এশার রক্তাত্ত লাশ উদ্ধার করার পর লাশটি ভোরে হাসপাতালে নিয়ে যায় তার স্বামী এবং প্রতিবেশীরা।

নিহত শিক্ষিকা এশা ত্রিপুরা মাটিরাঙা উপজেলার তপ্ত মাস্টার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তার স্বামী উদ্দীপন ত্রিপুরা। ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের দুইটি সন্তান রয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জিপিএ-৫ পাওয়া ইস্কান্দার বাবার সাথে ধান কেটে পরীক্ষায় অংশ নিতেন

জুলাই গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক- পার্বত্য উপদেষ্টা

কাপ্তাইয়ের বড়ইছড়িতে পারিবারিক কলহের জেরে এক ব্যক্তির আত্মহত্যা

রাঙামাটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের টর্চার সেলের সন্ধান

খাগড়াছড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর

নানিয়ারচরে শিক্ষা ও মাদকবিরোধী সচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্পেইন

খুটাখালীতে ২টি চিংড়ি ঘেরে ডাকাতি, ডাকাতের ছুড়া গুলিতে আহত-৩

ঈদগাঁওয়ে জামায়াত প্রার্থীর কার্যক্রম জোরদারে কর্মশালা

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ পালিত

রামগড়ে ১৪ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: