শনিবার , ২৪ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পর্যটকদের আকৃষ্ট করতে বাঘাইছড়িতে নির্মাণ হল লাভ পয়েন্ট 

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুন ২৪, ২০২৩ ৯:৩২ অপরাহ্ণ

বাঘাইছড়ি ও সাজেকে বেড়াতে আসা পর্যটকদের আকৃষ্ট করতে রাঙামাটির বাঘাইছড়িতে ‘বাঘাইছড়ি লাভ পয়েন্ট’র উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২জুন) বিকালে বাঘাইছড়ি সাজেক সড়কের বাঘাইহাট এলাকার ১০ নম্বর পুলিশ ক্যাম্পের সামনে ইংরেজীতে আই লাভ বাঘাইছড়ি লেখা ও সৌন্দর্যময় স্থানটির উদ্বোধন করা হয়।

ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাজেক থানার ওসি নুরুল আলম সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

দেশের অন্যতম  পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালীর প্রবেশ পথকে সৌন্দর্যময় করতে এবং পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য এ ভিউ পয়েন্ট স্থাপন করা হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার বলেন, সাজেক ও বাঘাইছড়ি উপজেলা সদর গামী পর্যটকদের জন্য দৃষ্টিনন্দন একটি জায়গা হিসেবে পরিচিত পাবে ।

স্থাপনাটির উত্তরে সাজেক ভ্যালী ও পশ্চিমে বাঘাইছড়ি উপজেলা সদর আর এটি বাঘাইছড়ি উপজেলার প্রবেশদ্বারে নির্মিত হওয়ায় স্থাপনাটির নাম “বাঘাইছড়ি লাভ পয়েন্ট” রাখা হয়েছে।
তিনি আরও বলেন বাঘাইছড়ির সন্তানদের জন্য এটি গর্বের এবং পর্যটকের আকর্ষণীয় পয়েন্ট হিসেবে চির স্মরণীয় হয়ে থাকবে স্থানটি ।

উপজেলা প্রশাসনের অর্থায়নে তরুণ প্রকৌশলী মাহমুদুল হাসান সোহাগ এক মাস পরিশ্রম করে এই লাভ পয়েন্ট নির্মাণ কাজ সম্পন্ন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৩ মাস ধরে বেতন পাচ্ছেন না কাপ্তাইয়ের পাড়া কর্মীরা

মহালছড়িতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন

কাপ্তাইয়ে জুয়াখেলাকে কেন্দ্রকরে যুবককে ছুরিকাঘাতঃ ঘাতক আটক 

রাঙামাটি সরকারি উচ্চ বিদ‍্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

নানিয়ারচরে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে

বাঘাইছড়ি বটতলী নদীর উপর ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

বিলাইছড়িতে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাপ্তাইয়ে গণহত্যা দিবসের আলোচনা সভা

খাগড়াছড়ি সেনা রিজিয়নের অনুদান বিতরণ

রাঙামাটিতে ‘নারীর চলার পথ নিরাপদ করতে’ জীবন ইয়ুথ ফাউন্ডেশনের কর্মশালা অনুষ্ঠিত  

error: Content is protected !!
%d bloggers like this: