মঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির ঘাগড়া-বড়ইছড়ি সড়কে বন বিভাগের বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন  

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৫, ২০২৩ ৫:০০ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস  উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের   উদ্যোগে  ঘাগড়া -বড়ইছড়ি সড়কে বিভিন্ন প্রজাতির ৩ হাজার শোভাবর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগষ্ট) দুপুর ১ টায় ঘাগড়া সেতু সংলগ্ন এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন  রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার ।

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটির  বন সংরক্ষক মো: মিজানুর রহমান, পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সালেহ মো: শোয়াইব  খান, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: জাহিদুর রহমান মিয়া, অশ্রেণীভুক্ত বনাঞ্চল বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: সোহেল রানা, উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: সোহেল রানা, পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বিভাগের সহকারি বন সংরক্ষক মাসুম আলম, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মাহমুদুল হক মুরাদ জানান, রাঙামাটিতে এই প্রথম পার্বত্য চট্টগ্রাম  দক্ষিণ বনবিভাগ  উদ্যোগে বড়ইছড়ি-ঘাগড়া সড়কে ৩ হাজার বিভিন্ন প্রজাতির শোভাবর্ধনকারী বৃক্ষরোপণ করা হচ্ছে।

এখানে শিমুল ,রাধাচূড়া, কাঞ্চন বিভিন্ন প্রজাতির ফুলের গাছ রোপন করা হবে। যার ফলে এই সড়কের সৌন্দর্য্য অনেক বৃদ্ধি পাবে। এবং দুরদুরান্ত থেকে আগত পর্যটকরা এই সড়কের সৌন্দর্য্য উপভোগ করতে পারবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ফুল ভাসানো উৎসবে বাঘাইছড়ির কাচালং নদীর তীরে ভিড়

প্রশংসা কুড়িয়েছে কাপ্তাই শিল্পকলা একাডেমির গীতিনৃত্যনাট্য ‘এই বিজয় রক্ত কেনা’

বিলাইছড়ির মনোরম স্বর্গপুর ঝর্ণাঃ যেখানে ৭ টি ঝর্ণার জলধারা মিশে গেছে কাপ্তাই লেকে

কাপ্তাইয়ে ইউনিয়নে ইউনিয়নে বিএনপির গণমিছিল ও সম্প্রীতি শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রাঙামাটি জেলা পরিষদের ইজারাকৃত পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

সাগরের ঢেউয়ে মেরিন ড্রাইভ সড়কে ভাঙন

ঈদগাঁওয়ের ইসলামপুরে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত

রামগড় সীমান্তে ভারতীয় ২ নাগরিককে আটক করেছে বিজিবি

রাঙামাটিতে রোভার স্কাউটসের সুবর্ণজয়ন্তী উদযাপন

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন

error: Content is protected !!
%d bloggers like this: