রবিবার , ৩০ জুন ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু: অংশ নিচ্ছেন ৮৫২ পরীক্ষার্থী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ৩০, ২০২৪ ১১:২৩ পূর্বাহ্ণ

দেশের অন্যান্য স্থানের মতো রবিবার (৩০ জানুয়ারি ) সকাল ১০টা থেকে রাঙামাটির  কাপ্তাইয়ে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এতে উপজেলার একটি মাত্র কেন্দ্র কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শাখা বিভাগে মোট ৮শ’ ৫২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম বেলাল চৌধুরী।

তিনি আরোও জানান, কর্ণফুলী সরকারি কলেজ কেন্দ্রে সর্বমোট ৮শ’ ৫২ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এরমধ্যে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ হতে ১শ’ ৬৪ জন এবং কর্ণফুলি সরকারি কলেজ হতে ৬শ’ ৮৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

এদিকে, প্রথমদিন  কেন্দ্র পরিদর্শন করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন  বলেন , কাপ্তাই উপজেলার একমাত্র কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে বোর্ডের নির্দেশনা মোতাবেক আমাদের সকল প্রস্তুতি রয়েছে। কেন্দ্রের ২শ’ গজের মধ্যে আইন-শৃঙ্খলার স্বার্থে ১৪৪ ধারা জারী করা হয়েছে। সুষ্ঠু পরিবেশে পরীক্ষা শুরু হয়েছে।

পরিদর্শনকালে এইসময় কেন্দ্রের সহকারী তত্ত্বাবধায়ক কর্মকর্তা কাপ্তাই উপজেলা উদ্যানতত্ত্ববিদ  রাশিদুজ্জামান ইমরান, পরীক্ষা মনিটরিং কমিটির আহবায়ক কর্ণফুলি সরকারি কলেজ এর উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন,  হল সুপার কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম  এবং কাপ্তাই থানার উপ পরিদর্শক মো: খোরশেদ আলম  উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে দৈনিক সাঙ্গুর আয়োজনে ইফতার মাহফিল ও দোয়েল টিভি– কাপ্তাই সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী

কাপ্তাইয়ে শহীদ জিয়া স্মৃতি অলিম্পিক মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সোনালী অতীতের জয়

কাপ্তাই স্পীলওয়ের নীচে কর্ণফুলি নদীতে মাছ ধরার উৎসব

‎রাঙামাটিতে দুর্নীতিবিরোধী আন্দোলন জোরদারে তরুণদের এগিয়ে আসার আহ্বান ‎

হেডম্যান-কার্বারীদের সাথে ধানের শীষ প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে গাইনী মেডিক্যাল ক্যাম্পেইন

লংগদু-নানিয়ারচর সড়ক নির্মাণ শুরু, খুলছে যোগাযোগের নুতন দুয়ার 

বাঘাইছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা 

মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণ নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন

বান্দরবানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি 

error: Content is protected !!
%d bloggers like this: