বৃহস্পতিবার , ২৬ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সাজেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, দীঘিনালা, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২৬, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের আয়োজনে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাজেক ইউনিয়ন পরিষদের সামনে সাজেক ইউনিয়ন ও অন্যান্য স্থান হতে আসা হতদরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ৬ ইস্ট বেঙ্গল বাঘাইহাট জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন, পিএসসির নির্দেশনায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে বাঘাইহাট জোন এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর আবু নাঈম খন্দকার এর উপস্থিতিতে রোগী দেখেন ৬ ইষ্ট বেংগল বাঘাইহাট জোনের আরএমও ক্যাপ্টেন মুহাইমেন উর রশীদ এএমসি এবং ক্যাপ্টেন শাহ-নেওয়াজ।

স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ সকল জনকল্যাণ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন, উপকারভোগী সাধারণ জনগণ বলেন আমরা এই এলাকায় বসবাস করি আমাদের এলাকায় কোন হাসপাতাল নেই আমাদের চিকিৎসা এবং ওষুধের জন্য নানান অসুবিধা পোহাতে হয়, সেনাবাহিনীর ডাক্তার ছাড়া বিকল্প কোন উপায় নেই।

জোন অধিনায়ক লে: কর্ণেল খায়রুল আমিন বলেন, এই এলাকাটিতে কোন চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় সময় চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের আয়োজন করে থাকি, সেনাবাহিনী সবসময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং এলাকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকল্পে নিয়মিতভাবে এই ক্যাম্পেইনের আয়োজন করা হবে বলে আশ্বাস দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভোটার তালিকায় পার্বত্য চট্টগ্রামের জন্য দেয়া শর্ত বাতিল ও সময় বৃদ্ধির দাবী নাগরিক পরিষদের

বাঘাইছড়িতে সেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষ রোপণ

গুইমারায় ৩০ কোটি টাকার গাঁজা ধ্বংস করল পুলিশ

রাঙামাটিতে ছাত্র অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মা দল গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

ঈদগাঁও-ঈদগড় সড়কে ডাকাতি, ৩ যাত্রী অপহৃত

পরিবেশবান্ধব বিসিসিটি- বাউ স্টোভ উদ্ভাবন করলেন বাকৃবির গবেষক

নানিয়ারচরে বিএনপির মিছিল ও সমাবেশ

খাগড়াছড়িতে সাবেক ছাত্রলীগ নেতাদের প্রীতি সম্মেলনে অভিযোগ / আওয়ামীলীগে এখন হাইব্রিডদের কারণে ত্যাগীরা মূল্যায়ন পাচ্ছেন না

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের  বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে

error: Content is protected !!
%d bloggers like this: