শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই হ্রদের মহালছড়ি অংশে অনির্দিষ্টকালের জন্য মাছ ধরা বন্ধ রেখেছেন মৎস্যজীবিরা

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২, ২০২৩ ৪:২৭ অপরাহ্ণ

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) কর্তৃক সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজস্ব আদায়ের সময়সীমা বেঁধে দেয়ার প্রতিবাদে অনিদিষ্টকালের জন্য মাছ ধরা বন্ধ রেখেছেন মৎস্যজীবিরা।

এই দবীতে শনিবার থেকে নিবন্ধিত ১৫’শ ৯১ জন জেলেদের সংগঠন ‘মহালছড়ি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি’র নেতৃত্বে অবস্থান ধর্মঘট পালন করছে মহালছড়ির জেলে ও মাছ ব্যবসায়ীরা।

মহালছড়ি মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মোঃ মালেক মিয়া জানান, বিগত বছর পর্যন্ত যে কোন সময় ঘাটে মাছ আসলে তা তারা রাজস্ব দিয়ে যে কোন জায়গায় মাছ পাঠাতে পারতেন।

কিন্তু হঠাৎ বিএফডিসি এই বছরের মাছ ধরা মৌসুমের প্রথমদিন (পহেলা সেপ্টেম্বর) থেকে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত রাজস্ব আদায়ের সময়সীমা বেধে দেয়। যার ফলে তারা রাতে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ জেলার বাইরের বাজারে মাছ ন্যায্যমূল্যে মাছ পাঠানোর যে সুযোগ পেতেন সময়সীমা বেঁধে দেয়ায় সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

এতে জেলে ও মাছ ব্যবসায়ীরা ক্ষতির শিকার হচ্ছেন। ব্যবসায়ী ও জেলেরা তাই এই সময়ের এই বিধি নিষেধ তুলে দিয়ে আগের নিয়মে গভীর রাত থেকে রাজস্ব আদায় এবং মাছ পরিবহনের সময় উন্মুক্ত করে দেয়ার দাবি জানান।

এদিকে দীর্ঘ চার মাস পর মাছ ধরা চালু হবার দ্বিতীয় দিন থেকে মাছ ধরা- বিপনণ এবং পরিবহন বন্ধ থাকায় এই খাতের ওপর নির্ভরশীল জেলে- বরফকল শ্রমিক- নৌযান শ্রমিকরা কর্মহীন অলস সময় পার করছেন।

মহালছড়ি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মহালছড়ি স্টেশন কর্মকর্তা মোঃ নাঈম আহমেদ রিয়াদ জানান তিনি জেলে ও ব্যবসায়ীদের বিষয়টি উধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আনুষ্ঠানিকতা ছাড়াই চালু হলো লংগদু ফায়ার সার্ভিস ষ্টেশন!

যৌন হয়রানির অভিযোগে রাঙামাটিতে হোটেল মালিক সালাউদ্দিন আটক

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

পাউবো’র ইক্ষু, সাথী ফসল, গুড় উৎপাদনের গুরুত্ব ও সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পাহাড়ি-বাঙালি সহিংস ঘটনায় রাঙামাটিতে বিহারে হামলার প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুদের সংবাদ সন্মেলন

সাজেকে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

দেশের উন্নয়নকে এগিয়ে নিতে আদর্শ জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নেই- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর 

কাপ্তাই হ্রদে অবৈধভাবে মৎস্য আহরণকালে জব্দকৃত নৌকা জাল নিলামে বিক্রয় 

দীঘিনালায় স্বর্ণকুমার হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

কোন নেতাকর্মীর কারণে দলের দুর্নাম হলে কাউকে ছাড় দেওয়া হবে না-অ্যাড. মামুনুর রশীদ

error: Content is protected !!
%d bloggers like this: