বৃহস্পতিবার , ১০ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে এসএসসি পরীক্ষা সফলভাবে শুরু

প্রতিবেদক
প্রতিনিধি, বিলাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ১০, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সারাদেশের মত রাঙ্গামাটির বিলাইছড়িতেও এসএসসি পরীক্ষা ২০২৫ সফলভাবে শুরু হয়েছে। সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র সূত্রে জানা যায়, এইবারে এই কেন্দ্রে নিয়মিত ২৩৩ জন ও অনিয়মিত ৮৬ জনসহ মোট ৩১৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। তার মধ্যে বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২১৫ জন, ফারুয়া উচ্চ বিদ্যালয় থেকে ৮৩ জন এবং হাজার মানিক উচ্চ বিদ্যালয় থেকে ২১ জন পরিক্ষার্থী রয়েছে।

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব নুরুল ইসলাম জানান, শুরুতে বাংলা ১ম পত্রের পরীক্ষায় নিয়মিত ২৩৩ জন সকল পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এবং পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্রের চেয়ারম্যান তানভীর হোসেন কেন্দ্র পরিদর্শনকালে বলেন, আমাদের বিলাইছড়ি উপজেলায় এসএসসি পরীক্ষার জন্য একটি মাত্র কেন্দ্র। আমাদের এই কেন্দ্রে মোট ৩১৯ জন পরীক্ষার্থী রয়েছে। সবাই সুশৃঙ্খভাবে সময়ের মধ্যে প্রবেশ করতে পেরেছে। আর আমাদের যাবতীয় যে আয়োজন ছিল, প্রশ্ন আনা থেকে বিতরণ সুন্দরভাবে হচ্ছে। এখানে এখনো কোন প্রকার সমস্যার তথ্য পাইনি। আর বাকী পরীক্ষাগুলোও সুশৃঙ্খলভাবে চলে যাবে এবং শেষ হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে ইজারা নিয়ন্ত্রণে নিতে ছাত্র দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত-৪

ইউএনও হিসেবে এক বছর পূর্ণ করলেন মো: মহিউদ্দিন

খাগড়াছড়িতে শিক্ষিকা এশাকে খুনের অভিযোগে স্বামীর ২ দিনের রিমান্ড

খাগড়াছড়ি সীমান্তে ৭৯ ভারতীয়কে জোরপূর্বক পুশইন করেছে বিএসএফ

খাগড়াছড়িতে জেএসএসের গণ সমাবেশ / সরকার পাহাড়িদের সাথে বিশ্বাসঘাতকতা করে চলেছে

দীঘিনালা একতা ফাউন্ডেশনের কম্বল বিতরণ

মহালছড়িতে ত্রিপুরা যুব ঐক্য পরিষদের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে কালবৈশাখীর তান্ডব, ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি 

সন্ত্রাসীদের ভয়ে গ্রাম ছেড়েছে ১৪৩ খিয়াং পরিবার

কাপ্তাইয়ে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: