বৃহস্পতিবার , ৯ অক্টোবর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কঠিন চীবর দানে রাঙামাটিতে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ৯, ২০২৫ ৩:০৯ অপরাহ্ণ

আসন্ন কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন। উৎসব চলাকালীন সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থা যৌথভাবে দায়িত্ব পালন করবে।

আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত সমন্বয় সভায় রিজিয়ন কমান্ডার সকলের সহযোগিতা কামনা করেন এবং উৎসবকালীন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান।

সভায় রাজবন বিহার ও পার্বত্য ভিক্ষু সংঘের প্রতিনিধি দলসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল বিহারকেন্দ্রিক বিভিন্ন সমস্যা ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। রিজিয়ন কমান্ডার মনোযোগসহকারে বিষয়গুলো শোনেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় বিহারের প্রবেশপথে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন, স্বেচ্ছাসেবক দল নিয়োজিত রাখা, সিসিটিভির মাধ্যমে নজরদারি এবং প্রবেশপথে দিকনির্দেশনামূলক প্যানাফ্লেক্স টানানোর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

রিজিয়ন কমান্ডার বলেন— ”রাঙামাটিতে বর্তমানে সকল জনগোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় আছে, তা অত্যন্ত প্রশংসনীয়।” তিনি এই সুন্দর ঐক্য ও পারস্পরিক বোঝাপড়ার জন্য রাঙামাটির সকল নাগরিক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এই সম্প্রীতির ধারা অব্যাহত থাকবে— এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।”

উৎসবকে ঘিরে রাঙামাটিতে ইতোমধ্যেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করতে রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে টহল ও নজরদারি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে হিল উইন্সে ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী ও নারীদিবসে সমাবেশ

কাপ্তাই শিল্প এলাকায় তথ্য আপার উঠান বৈঠক অনুষ্ঠিত

বিলাইছড়িতে লাগসই প্রযুক্তি ও সম্প্রচারণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে ভোক্তা অধিকারের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা আদায় 

অভিনেতা রনজিত মল্লিকের দিন কাটছে যেভাবে

গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে-দীপন তালুকদার

চন্দ্রঘোনা পুলিশের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

কাউখালীর দুর্গম ডোবাকাটায় সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্প

রাঙামাটি ও সাজেক পর্যটন স্পটগুলোতে পর্যটকদের মেলা

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ১০ স্হানে ধসে পড়ল পাহাড়ের মাটি, যান চলাচলে ঝুঁকি

error: Content is protected !!
%d bloggers like this: