মঙ্গলবার , ১৪ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ভূমি অফিসের সার্ভেয়ারের ঘুষ গ্রহণের অভিযোগে গ্রেফতার ও বরখাস্তের দাবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১৪, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ

রাঙামাটি সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জেনন চাকমার ঘুষ গ্রহনের অভিযোগে তাকে দ্রুত গ্রেফতার ও চাকরি থেকে বরখাস্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের ব্যানারে সদর উপজেলা ভূমি অফিসের সামনে এই মানববন্ধন করা হয়।

‎মানববন্ধনে বক্তারা বলেন, ঘুষখোর জেনন চাকমাকে রক্ষাকারী কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান।  সম্প্রতি জেনন চাকমার ঘুষ গ্রহনের ভিডিও একটি স্থানীয় অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেনন চাকমাকে সদর ভূমি অফিস হতে লংগদু ভূমি অফিসে বদলী করা হয় ।

‎মানববন্ধনে বক্তারা আরো বলেন, সার্ভেয়ার জেনন চাকমাকে সংশ্লিষ্ট প্রশাসন বিভাগীয় ব্যবস্থা নিয়ে সুকৌশলে তাকে লংগদু ভূমি অফিসে বদলী করে দেন। এধরনের ঘুষের সাথে জড়িত জেলা প্রশাসনের অনেকেই রয়েছেন আমরা খুব শিগগিরই তাদের চেহারা জনগণের সামনে তুলে ধরবো।

‎এসময় উপস্থিত ছিলেন, বাঙালি অধিকার আন্দোলনের নেতা কামাল উদ্দিন, এনসিপি নেতা শহিদুল ইসলাম খান, ছাত্র অধিকার পরিষদের নেতা রবিউল আউয়াল, সাবেক বাঙালি ছাত্র পরিষদের নেতা মোঃ জাহাঙ্গীর আলম ও বাঙালি আন্দোলনের নেতা সাখাওয়াৎ হোসেনসহ আরো অনেকে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

মানিকছড়িতে ডেঙ্গু প্রতিরোধক মশারী বিতরণ

কাপ্তাইয়ের রাইখালী ও চিৎমরমে টিসিবির পণ্য পেলেন ১৬৯০ জন

পিসিসিপি’র উদ্যােগে আব্দুর রশিদ সরকারের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন

দেশ ও জাতির শান্তি কামনায় মহালছড়ি উপজেলা প্রশাসনের দোয়া ও মিলাদ

সড়ক ও ফায়ার স্টেশন নির্মাণের দাবীতে লংগদুতে মানববন্ধন

রাঙামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাতীয় শোক দিবস পালিত

বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

বিলাইছড়িতে তারুণ্যের উৎসব উদযাপন

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: