বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিলাইছড়িতে তারুণ্যের উৎসব উদযাপন

প্রতিবেদক
প্রতিনিধি, বিলাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ১৫, ২০২৫ ৬:০৮ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়িতে জুলাই- আগস্টের বিপ্লবের অনুপ্রেরণায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০ টায় “এসো দেশ বদলায় এসো পৃথিবীর বদলায়”- এ কথাটি সামনে রেখে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে এসে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(অ: দ:) সজীব কান্তি রুদ্র, থানা অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, উপজেলা মেডিকেল অফিসার ডা. মো.নুর উদ্দিন, ১নং বিলাই ছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সবিনয় চাকমা, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা নিত্যলাল তঞ্চঙ্গ্যা, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আকাশ দেব বর্মন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা (ভা:) সুজন বড়ুয়া, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা উমা চিং মার্মা, শিক্ষক অরুপ বড়ুয়া, এডিসন চাকমা, প্রণয় জ্যোতি দেওয়ান, সুপ্রীয়া দে এবং জাতীয় মহিলা সংস্থার সাধন তঞ্চঙ্গ্যা প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ ও বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র- ছাত্রী ও কর্মকর্তা এবং কর্মচারী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গাজায় ইসরায়েলের হামলা ও গণহত্যার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ

লংগদুতে ইয়াবাসহ দুজন আটক

শিশুদের কান ধরিয়ে ওঠবস, কলাবাগান থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

বান্দরবানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি 

রাঙামাটি আওয়ামী লীগের সম্মেলন কাল / পছন্দের প্রার্থীকে ভোট দিতে কাউন্সিলররা হাজির রাঙামাটি শহরে

কাপ্তাইয়ে বসতঘরের সামনে দুর্বৃত্তরা আগুনে পুড়ল সিএনজি অটোরিকশা

বাজেটে আলাদাভাবে স্বীকৃতি পেলো মার্কেটপ্লেস

মহালছড়ি উপজেলা বিএনপির মাইসছড়ি পূজা মন্ডপ পরিদর্শন

কাপ্তাইয়ে নিখোঁজ সিএনজিচালিত অটোরিকশা চালক, দিশেহারা স্ত্রী

রাঙামাটি এসপির সাথে পাহাড়ের খবর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

error: Content is protected !!
%d bloggers like this: