সোমবার , ২২ জুন ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎হরিণা জোন বিজিবির মানবিক উদ্যোগ, অসহায় ১৫ পরিবার ও মাদ্রাসায় আর্থিক অনুদান ‎

প্রতিবেদক
মোস্তফা কামাল রাজু, রাঙামাটি
জুন ২২, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হরিণা জোন (১২ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ এলাকায় “সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবার এবং একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক অনুদান ও সহায়তা প্রদান করেছে।

‎রবিবার (২২ জুন) ভূষণছড়া ইউনিয়নের হুসনুল কুরআন নূরানী মাদ্রাসা ও এলাকার ১৫টি পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।

‎হরিণা জোনের পক্ষ থেকে আয়োজিত এই মানবিক কার্যক্রমে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী উপস্থিত থেকে নগদ অর্থ বিতরণ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, বিজিবি শুধু দেশের সীমান্ত রক্ষা নয়, মানুষের কল্যাণে কাজ করাকেও নিজেদের দায়িত্ব বলে মনে করে। ছোটহরিণার মতো দুর্গম পার্বত্য নদীবেষ্টিত এলাকায় আমরা নিয়মিতভাবে সুবিধাবঞ্চিত লোকদের সহায়তা দিয়ে যাচ্ছি।

‎এ সময় ভূষণছড়া ইউনিয়নের হুসনুল কুরআন নূরানী মাদ্রাসায় আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি এলাকার অসহায় জনগণের বসতবাড়ি মেরামতের জন্য ৩টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। এছাড়া দরিদ্র ও অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান, ৪টি সেলাই মেশিন (স্ট্যান্ডসহ) এবং ১টি পরিবারের মাঝে সোলার প্যানেল ও ফ্যান বিতরণ করা হয়।

‎হরিণা জোন বিজিবি সূত্রে জানা যায়, মোট ৭৪ হাজার ৫০০ টাকার অধিক মূল্যের অনুদান বিতরণ করা হয়। একটি মাদ্রাসা আর্থিক সহায়তা পেয়েছে এবং ১৫টি পরিবার বিভিন্ন খাতে অনুদান পেয়েছে। এর মধ্যে গৃহনির্মাণের জন্য ৩টি পরিবার, চিকিৎসার জন্য কয়েকটি পরিবার,স্বাবলম্বীকরণের জন্য ৪টি পরিবার সেলাই মেশিন এবং ১টি পরিবার সোলার প্যানেল পেয়েছে। মোট সুবিধাভোগী পরিবারের মধ্যে ৮টি বাঙ্গালী ও ৭টি উপজাতি সম্প্রদায়ের।

‎জোন কমান্ডার আরও বলেন, সমাজের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে হরিণা জোন বিজিবি বরাবরের মতো মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

‎বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। হরিণা জোনের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘আদিবাসী স্বিকৃতির দাবির অন্তরালে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ পিসিসিপি’র সমাবেশ

কাপ্তাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ 

কাপ্তাই হ্রদে পানি কমে যাওয়ায় নৌ চলাচলে বিঘ্ন

কাচালং সরকারি ডিগ্রী কলেজে নববর্ষ উদযাপন নানা আয়োজনে

পার্বত্য অঞ্চলের কৃষি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এক যুগান্তকারী বিপ্লব ঘটাবে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

৩ বছরের সাজায় ২২ বছর আত্মগোপনে থাকা আসামি গ্রেফতার

রামগড়ে গরু মাংস ৭শ টাকা কেজি করায় বিক্রি বন্ধ করেছে ব্যবসায়ীরা

জুরাছড়ি পাবলিক সার্ভিস দিবস পালিত

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে অভিযানের নির্দেশ খাগড়াছড়ি পুলিশ সুপারের

রাঙামাটিতে নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

error: Content is protected !!
%d bloggers like this: