সোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২১, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ

‘শিক্ষার আলোয় আলোকিত হোক আগামীর পথ’—এই প্রত্যয়ে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে কাপ্তাই  ১১ আর ব্যাটালিয়নের উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

সম্প্রতি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে পাহাড়ি শিক্ষার্থীদের হাতে খাতা, কলম, পেন্সিল, রাবার, বক্সসহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এ সময় ১১ আর ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে এসব সামগ্রী বিতরণ করেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, মনোযোগ দিয়ে পড়াশোনা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে পরামর্শ দেন।

কর্মসূচির আয়োজকেরা জানান, সুবিধাবঞ্চিত ও স্থানীয় শিক্ষার্থীদের পড়াশোনায় সহায়তা করা এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ ও উৎসাহ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা যায়।
জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে আরও সহায়ক করতে রাঙামাটি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধানে ১১ আর ব্যাটালিয়নের এ ধরনের শিক্ষা সহায়তা ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ প্রজেক্ট ম্যানেজম্যান্ট এওয়ার্ড অর্জন করল আসামবস্তি-কাপ্তাই সড়কটি

শেখ হাসিনার সরকার থাকলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে- বীর বাহাদুর উশৈসিং

বাঘাইছড়িতে ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ

পারিবারিক মনোমালিন্যের জের: রাইখালীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

এশা ত্রিপুরা হত্যার বিচারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

খাগড়াছড়িতে শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার

পাহাড়ের প্রান্তিক নারীদের স্বাবলম্বী করতে বিনামূল্যে সুতা ও সেলাই মেশিন বিতরণ 

৬ বছর পর আগামীকাল রামগড়ে আসছেন ওয়াদুদ ভুইয়া

দীঘিনালায় বন্যার্ত সাড়ে ৪ হাজার পরিবার পাবে ত্রাণ

কাপ্তাইয়ে জমে উঠছে পশুর হাট: দেশী গরুর চাহিদা বেশি 

error: Content is protected !!
%d bloggers like this: