সোমবার , ১৯ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি।
অক্টোবর ১৯, ২০২৬ ২:৪৭ অপরাহ্ণ

জাতীয় শিশু কন্যা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মহালছড়িতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় মহালছড়ি উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— ‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবু দাশ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক সেন, নির্বাহী প্রকৌশলী মোঃ আনসার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সুমন মিয়া এবং উপজেলা খাদ্য কর্মকর্তা প্রমিত চাকমা। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিশু, নারী ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় শিশুদের অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং কন্যাশিশুদের শিক্ষা ও উন্নয়নের সুযোগ নিশ্চিত করার বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।

কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, শিক্ষা নিশ্চিত করা এবং তাদের মেধা ও প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টির মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে দিবসটি উদযাপন করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

একজন হার্টের রোগীকে বাঁচাতে এগিয়ে আসার আহবান

রাঙামাটিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন প্রস্তাবিত আইনে অযৌক্তিক লাইসেন্স গ্রহণের উদ্ধেগ

সাজেকে পর্যটকবাহী গাড়ি দুর্ঘটনায় আহত ৬ শিক্ষার্থী

রাঙামাটি জেলা পরিষদের ইজারাকৃত পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

কর্ণফুলী নদীতে ড্রেজিং করতে এসে ক্রেন নদীতে পড়ে গেল

স্বাস্থ্য ও শিক্ষা অগ্রাধিকার, পার্বত্য চট্টগ্রামের জন্য আলাদা চ্যাপ্টার প্রস্তাব করবে কমিশন

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে নানা আয়োজন

রাঙামাটিতে ছাত্রলীগের হরতাল-অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাঙামাটিতে আরন্যক ফাউন্ডেশনের সেমিনার / স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সংরক্ষিত বনাঞ্চলগুলোকে পুনরুদ্ধার করতে হবে

error: Content is protected !!
%d bloggers like this: