রবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাষ্ট্রপতি তিন দিনের সফরে সাজেক যাচ্ছেন ১০ ফেব্রুয়ারি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ৯:৩৩ অপরাহ্ণ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অবকাশ যাপনের জন্য আগামী  ১০ থেকে ১২ ফেব্রুয়ারি তিন দিনের সফরে রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্র  যাচ্ছেন।রাষ্ট্রপতির এ সফর উপলক্ষ্যে সাজেকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

জেলা প্রশাসক বলেন, মহামান্য রাষ্ট্রপতির সফরকে ঘিরে সাজেকে ইতোমধ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি শুরু হয়েছে। রাষ্ট্রপতির এ সফরকালে সাজেকে নিশ্চিদ্র নিরাপত্তা জোরদার থাকবে। তবে ওই পর্যটন কেন্দ্রের কটেজ, রিসোর্ট, হোটেল, মোটেল কোনোটাই বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়নি। তাই সবকিছু স্বাভাবিক ও খোলা থাকবে। সাজেকে রাষ্ট্রপতির এ সফরসূচি ভ্রমণের উদ্দেশে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অবকাশ যাপনের জন্য গত বছর ২০-২২ ডিসেম্বর সাজেকে সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: