রবিবার , ২৫ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে দানবাক্সের টাকা ও সরকারি ওষুধ চুরি

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ২৫, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে শিল্প এলাকা কমিউনিটি ক্লিনিকের তালা ভেঙে দানবাক্সে জমা টাকা ও সরকারি ওষুধ চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৫ অক্টোবর) সকালে ক্লিনিক খুলতে গিয়ে এ ঘটনা দেখতে পান সংশ্লিষ্ট কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) খোদেজা আক্তার।

কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই  ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিল্প এলাকায় অবস্থিত কমিউনিটি ক্লিনিকটিতে এ চুরির ঘটনা ঘটে।

সিএইচসিপি খোদেজা আক্তার জানান, সকাল ৯টা ৪০ মিনিটে ক্লিনিক খুলতে গিয়ে তিনি দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে দেখেন, রোগীদের কাছ থেকে পাঁচ টাকা করে নিয়ে দানবাক্সে জমা রাখা টাকা এবং কিছু সরকারি ওষুধ চুরি হয়েছে। চোরেরা ক্লিনিকের প্রায় তিনটি তালা ভেঙেছে।

ঘটনাটি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,  সংশ্লিষ্ট ইউপি সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট সিএইচসিপি কাপ্তাই থানায় অভিযোগ করেছেন।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্লিনিকের তালা ভেঙে দানবাক্সের টাকা ও সরকারি ওষুধ চুরির বিষয়টি জানতে পারেন। এ বিষয়ে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, কাপ্তাই উপজেলার শিল্প এলাকা, সুইডিশ এলাকা, জাকির হোসেনের করাতকল, নতুন বাজার ও জেটিঘাটসহ বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটছে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তাঁরা চুরি প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালী তাহেরীয়া রশিদা সুন্নিয়া দাখিল সাধারণ সভা অনুষ্ঠিত 

স্টুডেন্ট ফর সভারেন্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

করোনার প্রভাবে হ্রাস পেতে পারে শ্রবণশক্তি : গবেষণা

জমকালো বর্ণিল আয়োজনে পাহাড়েও পালিত হয়েছে মহান বিজয় দিবস 

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে রাঙামাটি যুবলীগের প্রতিবাদ সমাবেশ

বাঘাইছড়িতে ক্ষতিগ্ৰস্হ কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

রাঙামাটিতে ১২ মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা

সাধু সাধু ধ্বনিতে শেষ হল দেশের সর্ববৃহৎ বুদ্ধমূর্তির উদ্বোধনী অনুষ্ঠান

দীঘিনালায় ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

error: Content is protected !!
%d bloggers like this: