রবিবার , ৮ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
নভেম্বর ৮, ২০২৬ ২:১৩ পূর্বাহ্ণ

“সেবা, ঐক্য ও অধিকার” স্লোগানকে সামনে রেখে চন্দনাইশে বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য পরিষদের উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় চন্দনাইশ উপজেলার সুচিয়া সাথী কনভেনশন হলে অরাজনৈতিক, পেশাজীবী ও শিক্ষামূলক এই সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

​সংগঠনের চট্টগ্রাম জেলা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী জুয়েল শীল এবং চট্টগ্রাম জেলা কমিটির সহ-প্রচার সম্পাদক লুৎফুর রহমান।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, শহর কুতুব শাহ আমানত এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ জাকির হোসাইন। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ কবির। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল আলম।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউসিএসবি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিরুল হক আবির, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মোহাম্মদ ওয়ায়েদুল আলম এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ ইউছুপ। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, নূর জাহান বেগম, আমির খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

​সভায় বক্তারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের বিভিন্ন ন্যায্য অধিকার, পেশাগত দাবিদাওয়া এবং ভবিষ্যৎ ঐক্যবদ্ধ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৯০ কেজি আফ্রিকান মাগুর মাছ জব্দ

বক্সার সুর কৃষ্ণ চাকমাকে সংবর্ধনা দিল রাঙামাটি জেলা প্রশাসন

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদেরকে খাগড়াছড়ি রিজিয়নের অর্থ সহায়তা

কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে যুব রেড ক্রিসেন্ট ইউনিট সদস্যদের সনদ বিতরণ

রাবিপ্রবিতে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক চিকিৎসার জন্য দরিদ্র ও অসহায় ব্যক্তিবগর্কে নগদ অর্থ সহায়তা

খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে ২ ইউপিডিএফ কর্মী নিহত, নিখোঁজ ১

ফাঁসিয়াখালী ইউনিয়ন শ্রমিকদলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত

রাঙামাটিতে ক্লাব আরজিটির উদ্যোগে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: