মানবেন্দ্র নারায়ণ লারমা জম্মগ্রহণ করেন ১০ সেপ্টেম্বর ১৯৩৯ সালে নানিয়াচর বড়মহাপ্রুম গ্রামে। তিন মাত্র ৪৪ বয়সে বিভেদপন্থীদের গুলিতে ১৯৮৩ সালে ১০ নভেম্বর খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার খেদারা ছড়ায় শাহাদাৎ বরণ করেন।
আজ মঙ্গলবার এ মহান নেতার ৪৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জুরাছড়ি উপজেলার ডেবাছড়া গ্রামে জুম্ম জাতীয় শোকদিবস ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
স্বরেশ চাকমা সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি সদর ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস অনিতা দেবী চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা সাংগঠনিক সম্পাদক সজল চাকমা প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদ জুরাছড়ি থানা শাখা সাংগঠনিক সম্পাদক নিউটন চাকমা।


















