বৃহস্পতিবার , ২১ এপ্রিল ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মারা গেলেন রাঙামাটি বিএনপির সভাপতি শাহ আলম

প্রতিবেদক
হিমেল চাকমা, রাঙামাটি
এপ্রিল ২১, ২০২২ ১২:২৭ অপরাহ্ণ

রাঙামাটি জেলা বিএনপির সভাপতি মোঃ শাহ আলম ইন্তেকাল করেছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় চট্টগ্রামের বেসরকারী ক্লিনিক সিএসসিআরে তিনি মারা যান।

শাহ আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহযোগী সংগঠন জাসাস রাঙামাটির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন।

তিনি বলেন, ‘সিএসসিআরে চিকিৎসাধীন অবস্থায় শাহ আলম ভাইয়ের মৃত্যু হয়েছে। তাঁর মরদেহটি রাঙামাটিতে আনা হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় রাঙামাটি জজ আদালত মাঠে শাহ আলমের জানাজা অনুষ্ঠিত হবে এবং বনরূপা কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।

শাহ আলম কয়েক মাস ধরে ব্রেন টিউমার রোগে ভুগছিলেন। সম্প্রতি ভারতের চেন্নাইয়ে গিয়ে অপারেশন করান। সফল অপারেশন শেষে দেশে ফিরে চট্টগ্রামের চকবাজারে নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন।

বৃহস্পতিবার সকালে অসুস্থবোধ করলে শাহ আলমকে সিএসসিআরে নিয়ে যান স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শাহ আলমের ২ ছেলে এক মেয়ে। বড় ছেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে একটি প্রকল্পে চাকুরী করছেন।

শাহ আলম কয়েক যুগ ধরে বিএনপির রাজনীতি করছেন। তিনি সর্বশেষ পর পর দুবার বিএনপির জেলা সভাপতি নির্বাচিত হন।

এর আগে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। শাহ আলমের পিতৃ বাড়ি রাঙামাটির বাঘাইছড়িতে।  ১৯৬১ সালে বাঘাইছড়িতে জন্ম হয় শাহ আলমের।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবীতে আঞ্চলিক পরিষদের সামনে মানববন্ধন

‎আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে রাঙামাটিতে সনাকের মানববন্ধন

ওয়াগ্গা চা বাগানে উঠান বৈঠক অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে ২৫ মার্চ গনহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

বাঘাইহাটে পার্বত্য চুক্তির ২৬বছর পূর্তিতে নানান কর্মসূচি

বাঘাইছড়িতে অবৈধ করাতকল উচ্ছেদ করল বন বিভাগ

১৩ জুন কাপ্তাইয়ে পাহাড় ধ্বসের ৫ বছর, এখনো ঝুঁকিতে বসবাস করছে অনেক পরিবার 

শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন অটল ছাপ্পান্ন

মামুন হত্যাকান্ড: দীঘিনালা পাহাড়ি বাঙালি সংঘর্ষ, বাড়িঘরে ও দোকানপাটে আগুন দিলো কারা?

কর্ণফুলী সরকারি কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘শাশ্বত মুজিব’ উন্মোচন 

error: Content is protected !!
%d bloggers like this: