শনিবার , ৬ আগস্ট ২০২২ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে কলেজছাত্রী ধর্ষণ; দুই ছাত্রলীগ নেতাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
আগস্ট ৬, ২০২২ ১২:২০ পূর্বাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের করেঙ্গাতলী বড়ুয়া পাড়া এলাকায় চাকমা সম্প্রদায়ের এক কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে বঙ্গলতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি যীশু চৌধুরী (২৭) ও সাধারণ সম্পাদক বিপ্লব বড়ুয়া সোহেল(২৬) সহ পাঁচ জনের নাম উল্লেখ করে বাঘাইছড়ি থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে । ধর্ষণে অভিযুক্ত বাকী তিন আসামিরা হলেন একই এলাকার মোঃ আরিফ(২৬), মোঃ রাশেল(২৯), অমল বড়ুয়া (৪৫)। এদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

৫ আগষ্ট শুক্রবার রাত ৮ টার দিকে ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাবা  থানায় মামলাটি দায়ের করেন। যার নম্বর -১।

বাঘাইছড়ি থানার ওসি মোঃ আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বাঘাইছড়ি থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে অভিযান চালিয়েছে। এখনো কা্উকে আটক করতে করা যায়নি। আগামীকাল (শনিবার ৬ আগস্ট) সকালে ভিকটিমকে প্রয়োজনীয় ডাক্তারী পরীক্ষা করা হবে।

মামলার এজাহার অনুযায়ী ভুক্তভোগী ছাত্রী কাচালং সরকারি কলেজ থেকে এ বছর উচ্চ মাধ্যমিক পরিক্ষায় এবছর উত্তীর্ণ হয় ।

পূর্ব পরিচয়ের সূত্রে  গত ১৫ জুলাই  রাত অনুমানিক টার দিকে বিপ্লব বড়ুয়া মেয়েটিকে জরুরী আলাপ আছে বলে বাড়ির বাহিরে ডেকে নিয়ে যায়।

এরপর মেয়েটি রাত্রে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন আশেপাশে খোঁজাখুজি করেন । পরদিন ১৬ জুলাই ভোর বেলায় মেয়েটি বাড়িতে আসিয়া জানায় যে, বিপ্লব বড়ুয়া তাকে বাড়ির বাহিরে ডেকে নেওয়ার পর উপরোক্ত সকল বিবাদীগণ তাহার মুখ চাপিয়া ধরিয়া জোর পূর্বক বড়ুয়া পাড়ায় বসতঘরে নিয়ে যায়।

সেখানে সারা রাত  মেয়েটিকে  ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টার কারণে থানায় অভিযোগ দিতে বিলম্ব হয়।

এই ঘটনার প্রতিবাদে শুক্রবার (৫ আগস্ট)  দুপুরে করেঙ্গাতলী ও সাজেক এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে পাহাড়ের তিন সংগঠন গন্ত্রান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ। দুপুরে মিছিল ও মানববন্ধন করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানায়।

এদিকে ঘটনা জানাজানি হলে তড়িঘড়ি করে ছাত্র লীগের দুই নেতাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় ছাত্রলীগের গঠনতন্ত্রের ১৭ এর (খ) দ্বারা মোতাবেক ছাত্রলীগ’ থেকে অব্যাহতি প্রদান করা হয় এবং সেই সাথে কিশোর ধর’কে ভারপ্রাপ্ত সভাপতি ও মোঃ জনি খান’কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব প্রদান করা হয় । উপজেলা ছাত্র লীগের আহব্বায়ক সানি দেব বিষয়টি নিশ্চিত করেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন বিষয়টি খুবই দুঃখজনক। ঘটনার শুনার পর থেকে বিষয়টির প্রতি আমি নজড় রাখছি। আশাকরি শীঘ্রই সকল আসামি ধরা পড়বে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাইখালী বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন অটোরিক্সা সমবায় সমিতি

দীঘিনালায় নন্দপাল ভান্তের জন্মদিন পালন

বেতবুনিয়া শালবন বৌদ্ধ বিহারে বুদ্ধমুর্তি জীবন্যাস অনুষ্ঠান সম্পন্ন 

রামগড়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি অস্ত্রসহ গ্রেফতার

বইমেলায় প্রকাশ হয়েছে অঞ্জন আচার্যের ইতিহাসধর্মী গল্পগ্রন্থ ‘সাদা রাত’

রাঙামাটিতে বাসের ধাক্কায় ২ অটো যাত্রী নিহত; আহত ৪

কাপ্তাইয়ে পুলিশের অভিযানে ৩শ লিটার মদসহ ২ জন আটক; মদবাহী ট্রাক জব্দ

রাঙামাটিতে স্বাস্থ্য বিভাগের ৫৮ পদে ৪৪২৮ জনের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে পূজা মন্ডপ পরিদর্শনে পুলিশ সুপার 

পাহাড়ে গণহত্যার দায়ে সন্তু লারমা ও প্রসীত খীসার বিচারের দাবি ছাত্র পরিষদের

error: Content is protected !!
%d bloggers like this: