বুধবার , ৭ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি আইটি স্কুলে চালু হলো কম্পিউটার ল্যাব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ৭, ২০২৬ ১:২০ অপরাহ্ণ

শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই প্রযুক্তিনির্ভর শিক্ষায় দক্ষ করে তুলতে রাঙামাটি আইটি স্কুলে চালু করা হয়েছে কম্পিউটার ল্যাব। বিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগে স্থাপিত এ ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি হাতে কলমে কম্পিউটার শেখার সুযোগ পাবে।

বুধবার (৭ অক্টোবর) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত চন্দ্রা চাকমা ল্যাবটির উদ্বোধন করেন। এ সময় রাঙামাটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার মহাজন, রাঙামাটি আইটি স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আইয়ুব ভূইয়াসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শুধু বইয়ের মধ্যে প্রযুক্তিগত শিক্ষা সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের সরাসরি কম্পিউটার ব্যবহারের সুযোগ করে দিতেই ল্যাবটি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের কম্পিউটার ব্যবহারে দক্ষতা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি পাবে বলে আশা করছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

রাঙামাটি আইটি স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আইয়ুব ভূইয়া বলেন, বর্তমান সময়ে কম্পিউটার কোনো আলাদা বিষয় নয়, এটি শিক্ষারই একটি গুরুত্বপূর্ণ অংশ। শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই নিজের হাতে কম্পিউটার ব্যবহার করে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় হাতেকলমে শিখবে। এ লক্ষ্যেই প্রতিটি শিক্ষার্থীর জন্য কম্পিউটার ব্যবহারের সুযোগ রেখে ল্যাবটি তৈরি করা হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, নতুন এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর জ্ঞান ও বাস্তব দক্ষতা অর্জনের পাশাপাশি প্রাথমিক পর্যায় থেকেই প্রযুক্তি ব্যবহারে আত্মবিশ্বাসী ও দক্ষ হয়ে উঠবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত 

রাঙামাটি মেডিকেল কলেজে ছয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ব্যবস্থা: একাডেমিক কার্যক্রম ও হোস্টেল নিষিদ্ধ

বাঘাইছড়িতে ট্রাক্টর উল্টে ৩ শ্রমিক নিহত, আহত-৩

২৬ বছর পর সভাপতি পদ নিয়ে লড়াই হচ্ছে / রাঙামাটি আ’লীগের সম্মেলন: রাজনৈতিক অঙ্গনে উত্তাপ

লক্ষ্মীছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা / দেশ বাঁচাতে এই নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে হবে

ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনষ্টিটিউটের নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত

বন বিভাগ ও বিজিবির অভিযানে জ্বালানি কাঠসহ ট্রাক জব্দ

রাঙামাটিতে সমবায় দিবস পালিত

রামগড়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ৩ নেতা আটক

error: Content is protected !!
%d bloggers like this: