রবিবার , ৯ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে নির্মাণাধীন ছাদ ধ্বসে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
অক্টোবর ৯, ২০২২ ১১:০৬ পূর্বাহ্ণ

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন এনেক্স ভবনের পার্কিং শেডের ছাদ ভেঙে পড়ে দুই শ্রমিক নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী সাত কর্ম দিবসে প্রতিবেদন জমা দেবে।

শনিবার (৮ অক্টোবর) রাতে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার কারণ উদ্ঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়াকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে সদস্য ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে সদস্য সচিব করা হয়েছে। তদন্ত কমিটি সাত কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে।

তিনি নিহতদের পরিবারের ধর্মীয় অনুষ্ঠানসহ অন্যান্য কার্য সম্পাদনে প্রত্যেককে এক লাখ টাকা অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আহতদের চিকিৎসার ব্যয় নির্বাহেরও ঘোষণা দেন তিনি।

উল্লেখ্য, শনিবার বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্মাণাধীন এনেক্স ভবনের পার্কিং শেডের ছাদ ভেঙে পড়ে মো. সাজ্জাদ হোসেন ও সাইফুল ইসলাম নামে দুই শ্রমিক নিহত হন। এ ঘটনায় আরও ছয়জন শ্রমিক আহত হয়েছেন। ফায়ার সার্ভিস- সেনাবাহিনী এবং পুলিশ এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে দুই গৃহবধুকে ধর্ষণের অভিযোগ : জেলা বিএনপি’র নিন্দা ও প্রতিবাদ

কাপ্তাইয়ে বিজিবির ঈদ উপহার সামগ্রী বিতরণ

রুমায় ভিডাব্লিউবি’র চাল বিতরণ

রাঙামাটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বিশ্ব সাদাছড়ি দিবসে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / প্রতিবন্ধীদের প্রতি প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে

রাঙামাটি সরকারি উচ্চ বিদ‍্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

ইউপিডিএফের চার নেতা হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ

গুইমারায় ৩০ কোটি টাকার গাঁজা ধ্বংস করল পুলিশ

খাগড়াছড়িতে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

কাপ্তাই কে.আর.সি উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত হলেন দীপংকর তালুকদার এমপি

error: Content is protected !!
%d bloggers like this: