শুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

লংগদুর হাজাছড়ায় শীতকালীন পিঠা উৎসব 

প্রতিবেদক
বিপ্লব ইসলাম, লংগদু, রাঙামাটি
জানুয়ারি ২৬, ২০২৪ ৬:৩০ অপরাহ্ণ

 

রাঙামাটির লংগদু উপজেলার হাজাছড়া এলাকায় শীতকালীন ঐতিহ্যের দৃষ্টিনন্দন পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।

চিতই পিঠা, ভাপা পিঠা, কাটা পিঠা, বেণী পিঠা, কুসলিপিঠা, বকুল পিঠা, চন্দ্রহলি, সাগরিকা, ঝর্ণা, সাঝেরমায়া, গোপাল, ঝিনুক, পাটি সাপটা,বৌমুগ পাকানসহ কয়েকশ’ পিঠার সমারোহ নিয়ে হাজাছড়ায় হয়ে গেল শীতকালীন পিঠা উৎসব।

হাজাছড়া এলাকা বাসী ও বাজার কমিটির যৌথ উদ্যোগে (২৬ জানুয়ারী) শুক্রবার বিকেলে লংগদু উপজেলার মাইনিমুখ ইউনিয়নের হাজাছড়া কমিউনিটি ক্লিনিকের মাঠ প্রাঙ্গণে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এতে সাধারণ মানুষকে এবং পিঠার কারিগরদের উৎসাহিত করতে স্থানীয় বিচারক দিয়ে পিঠা উৎসবের পিঠা কারিগরদের প্রথম, দ্বিতীয় ও তৃতীয়স্থান পুরস্কার প্রদান করা হবে এবং এরই ধারাবাহিকতায় স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন গ্রাম থেকে পিঠা বিক্রেতারা পিঠা বানিয়ে শীতকালীন এ পিঠা উৎসব জমিয়ে রাখেন।

স্থানীয়রা বলছেন, পিঠা উৎসব একটি অন্যরকম আনন্দের মেলা। এই উৎসবকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই প্রতিবছর এরকম উৎসবের বিকল্প নেই।

আয়োজক কমিটির উদ্যোক্তা মিজানুর রহমান বলেন, ঐতিহ্যের এই পিঠা উৎসব এখন বিলুপ্তির পথে। এখন আর গ্রামেগঞ্জে আগের মত পিঠা তৈরী হয় না। বাচ্চারা এখন হাতের তৈরী পিঠার মজাই খুঁজে পায় না। ফলে ঐতিহ্যের পিঠা উৎসব আমার মনে বরাবরই দোলা দিয়ে যায়। তাই আমি চাই পিঠার কারিগর এবং পিঠার বাহারি স্বাদ সবাই উপভোগ করুক।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শীতের আগমনে রাঙামাটি ও সাজেকে পর্যটকদের ঢল

বিলাইছড়ি কলেজের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস বিতরণ 

অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবিতে সড়ক ও নৌ-পরিবহন মালিকদের স্মারকলিপি

বিলাইছড়িতে লজিক প্রকল্পের কর্মশালা 

রাবিপ্রবিতে বিশ্ব মৎস্য দিবস পালিত

দীঘিনালায় নানা আয়োজনে জাতীয় শিশু দিবস পালিত 

রেকর্ড সংখ্যক পর্যটক আগমনের প্রত্যাশা / ঈদকে ঘিরে কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রগুলোর ব্যাপক প্রস্তুতি

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে আ. লীগের প্রার্থী মিলন জয়ী

খাগড়াছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে লাখ টাকা জরিমানা

প্রবল বৃষ্টিপাতে প্লাবিত জুরাছড়ি: বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৫ দিন

error: Content is protected !!
%d bloggers like this: