সোমবার , ৬ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে ২ মাদকসেবক আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ৬, ২০২৫ ৮:৪০ অপরাহ্ণ

রাঙামাটি সরকারি কলেজ ক্যাম্পাসে মাদকসেবনের অভিযোগে দুই বহিরাগতকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কলেজের প্রশাসনিক ভবনের পেছন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. সাগর (১৯) ও রমজান হোসেন (২১) বছর।

পুলিশ ও কলেজ সূত্রে জানা যায়, সাগর ও রমজান কলেজ ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করে প্রকাশ্যে গাঁজা সেবন করছিলেন। বিষয়টি নজরে আসলে কলেজ নিরাপত্তাকর্মীরা তাৎক্ষণিকভাবে কলেজ প্রশাসনকে জানান। এরপর কলেজ নিরাপত্তাকর্মীরা অভিযান চালিয়ে মাদকসেবকদের গাঁজা খাওয়ার উপকরণসহ তাদেরকে হাতেনাতে আটক করে। তাদের কাছ থেকে ২ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়।

কলেজ প্রশাসনের একজন কর্মকর্তা জানান, ক্যাম্পাসে বহিরাগতদের মাদক সেবনের প্রবণতা নতুন নয়। গত রবিবারও মাদক সেবনের সময় নৈশপ্রহরী তাদের বাঁধা দিলে তারা নৈশ প্রহরীর ওপর হামলা চালায়। এ ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করেন কলেজ প্রশাসন। এএসআই জসিম উদ্দিন জাফরের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রাঙামাটি সদর থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, মাদক সেবনের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কলেজ ক্যাম্পাসে এমন কার্যকলাপ প্রতিরোধে আমরা তৎপর রয়েছি এবং এ বিষয়ে কলেজ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার তারিখ পরিবর্তন

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর

কাপ্তাইয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু , নিখোঁজ আরো একজন

দীঘিনালায় সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন রাজস্থলীতে

মাতামুহুরীর কোনাখালী বিএনপির নবগঠিত কমিটির পরিচিত সভা

আওয়ামী লীগ সরকার কৃষকদের কল্যাণে সবসময় তাদের পাশে আছে- পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

ঈদগাঁওয়ে ইজিবাইক চুরি চক্রের মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার-২

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশী নাগরিক আটক

সকল শিক্ষা প্রতিষ্ঠানে ৫℅ কোটাসহ বিভিন্ন দাবীতে রাঙামাটিতে ছাত্র সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: