বুধবার , ১৫ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে তারুণ্যের উৎসবের পুরষ্কার বিতরণ 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, কাউখালী।
জানুয়ারি ১৫, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

কাউখালী উপজেলায় তারুণ্যের উৎসবের বিভিন্ন ইভেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়েছে। উপজেলা পর্যায়ের জয়ী দলগুলো পরবর্তীতে জেলা পর্যায়ে লড়বে। আগামী সপ্তাহ থেকে জেলা পর্যায়ের অংশের আয়োজন শুরু হতে পারে।

আজ (১৫ জানুয়ারি) রাঙামাটি জেলা পরিষদেট মূখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রিজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

কাউখালী উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য লুৎফুন্নেছা বেগম।

তারুণ্যের উৎসব-২০২৫ এর ক্রিকেট, ফুটবল এবং মহিলা দলের ফুটবল খেলার ইভেন্টগুলোতে কাউখালী উপজেলার চারটি ইউনিয়ন ঘাগড়া, কলমপতি, বেতবুনিয়া এবং ফটিকছড়ি ইউনিয়ন অংশগ্রহণ করে। এর আগে গত ১৩ জানুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসবের উদ্বোধন হয়।

আজ খেলাধুলার ফাইনালের মধ্য দিয়ে উপজেলা পর্যায়ের অংশের সমাপ্তি হল। ক্রিকেটে বেতবুনিয়া ইউনিয়ন ছেলে এবং মেয়েদের ফুটবলে হাড্ডাহাড্ডি লড়াই করে ঘাগড়া ইউনিয়ন জয়লাভ করে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটি ও বাজার চৌধুরীকে সংবর্ধনা

সাজেকে চাঁদের গাড়ি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ এক পর্যটকের মৃত্যু 

বিপদ সীমা ছুঁই ছুঁই কাপ্তাই হ্রদের পানি; তলিয়েছে রাস্তা ঘর বাড়ি; বেড়েছে দুর্ভোগ

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

রাঙামাটি বেতারের প্রকৌশলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, তদন্ত কমিটি গঠন

রুমায় শেখ রাসেলের জন্মবার্ষিকী পালিত

কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ান ওয়াগ্গা মৌজা

দীঘিনালায় সড়কে গাড়ি পাকিংয়ে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কাউখালীতে ব্যাটারীচালিত রিকশা খালে পড়ে গুরুতর আহত ৩ 

কক্সবাজারে জাগ্রত জালালাবাদ কার্যকরি কমিটির নেতৃত্বে ইব্রাহীম-রুবেল

error: Content is protected !!
%d bloggers like this: