সোমবার , ২৭ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করা সেই এসআই খাগড়াছড়িতে গ্রেফতার

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
জানুয়ারি ২৭, ২০২৫ ১:১৪ পূর্বাহ্ণ

জুলাইয়ে ছাত্র-জনতার কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআই চঞ্চল সরকারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

ওসি মোঃ জাকারিয়া বলেন, রোববার রাতে এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থানা থেকে তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্র্যইবুনাল। এসময় সাথে ছিল ঢাকা থেকে আসা পুলিশের একটি বিশেষ ইউনিট।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী এর্টানি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে রাতে থানা থেকে চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়। সেই দিন সে ঘটনার সাথে উপস্থিত থাকলেও চঞ্চল ফায়ার করার বিষয়টি স্বীকার করে নাই বলে জানান ওসি। গ্রেফতারের পর পুলিশি পাহারায় চঞ্চলকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাইয়ের একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মাধ্যমে ছড়িয়ে পড়ে। দূর থেকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, ঢাকার রামপুরার মেরাদিয়া এলাকার নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে আছেন এক তরুণ। ওই অবস্থায় তাকে পরপর অন্তত ছয় রাউন্ড গুলি করে পুলিশ। এরপর পুলিশ চলে গেলেও সেই তরুণ সেখানেই ঝুলে ছিলেন গুলিবিদ্ধ তরুণ। জানা যায়, তিন তলায় প্রায় তিন ঘণ্টা আটকে ছিলেন সেই তরুণ । পরবর্তীতে তাকে উদ্ধার করেন বেশ কয়েকজন শিক্ষার্থী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইছামতি নদীর খাদের তীরে ঝুলে আছে কাউখালীর আবু তাহেরের ভাগ্য!

পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

রাঙামাটি জেনারেল হাসপাতালে শুরু হলো চোখের অপারেশন

রাঙামাটি–২৯৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন বাপ্পী চাকমা

তথ্যমন্ত্রীকে সাজেকে আওয়ামীলীগের সংবর্ধনা

তৃতীয় দফায় বাঘাইছড়িতে ফের বন্যার আশংকা

জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে আগুনে ভস্মীভূত গৃহ পুনঃনির্মাণ

কক্সবাজারের কচ্ছপিয়া দোছড়ি খালের ভাঙ্গনে বিলীন হচ্ছে জনবসতি

আলুটিলা পর্যটনে শতশত দর্শনার্থীদের মন মজাইল মাছেং নাটক

রাঙ্গামাটির নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: