শুক্রবার , ৯ মে ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
মে ৯, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ

রাঙামাটির লংগদুতে ৮মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৫ এবং মহামতি জ্বিন হেনরী ডুনান্ট এর ১৯৭তম জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৯মে (শুক্রবার) সকাল ১০টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভায় রেড ক্রিসেন্টের উপজেলা (ভারপ্রাপ্ত) দলনেতা আবির চাকমার সভাপতিত্বে এবং রেশমা আক্তার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ।

প্রধান অতিথি  বলেন রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম আজ বিশ্বব্যাপী প্রশংসিত, তিনি আরো বলেন দুর্যোগ ব্যবস্থাপনা থেকে শুরু করে স্বাস্থ্য, চিকিৎসা, শিক্ষা ও মানবাধিকার রক্ষায় রেড ক্রিসেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতে ও রাখবে।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল কলেজের প্রভাষক মুছা তালুকদার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক ওসমান গনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএ হালিম, রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য শাহ আলম মুরাদসহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট ও ফায়ার সার্ভিসের সদস্যরা। এসময় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

আলোচনা শেষে পাবলিক লাইব্রেরির সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মিছিল সমাবেশ

মেঘ-আকাশ ছুঁয়ে রোমাঞ্চের ঠিকানা: ঝিকঝাক পাহাড়ে বাড়ছে পর্যটনের নতুন সম্ভাবনা

প্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগে কাপ্তাই  ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

রাজস্থলীতে জনপ্রতিনিধিদের জড়িয়ে মিথ্যা অভিযোগ প্রচার ও মামলার বিরুদ্ধে মানববন্ধন 

কর্ণফুলী পেপার মিলে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটি সদর উপজেলায় স্থাপনের দাবি

২৬ বছর পর সভাপতি পদ নিয়ে লড়াই হচ্ছে / রাঙামাটি আ’লীগের সম্মেলন: রাজনৈতিক অঙ্গনে উত্তাপ

কেএনএফের নারী শাখার প্রধান সমন্বয়ক গ্রেপ্তার

মানিকছড়িতে মাদ্রাসা শিক্ষকের উপর হামলার প্রতিবাদে হরতালের আল্টিমেটাম

জেলা পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: