শনিবার , ২৮ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় জ্বালানি সংকট মোকাবেলায় যৌথ বাহিনীর অভিযান

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
মার্চ ২৮, ২০২৬ ৯:৫৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জ্বালানি তেলের সংকট’কে কেন্দ্র করে লাইসেন্স বিহীন যানবাহন চলাচল ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে বিশেষ অভিযান এ পরিচালনা করেছে সেনাবাহিনী ও পুলিশ। আজ শনিবার (২৮ মার্চ) সকালে উপজেলার জামতলী ও মাইনী ব্রিজ এলাকায় দুটি চেকপোস্ট বসিয়ে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন দীঘিনালা জোনের ওয়ারেন্ট অফিসার মো. মাইদুল ইসলাম, দীঘিনালা থানার উপ-পরিদর্শক চয়ন শীল এবং সহকারী উপ-পরিদর্শক মো. সোহেল রানা।

দেশের সৃষ্টি বর্তমান জ্বালানি সংকটের সুযোগ নিয়ে কেউ যাতে জনভোগান্তি সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযানকালে বৈধ কাগজপত্র না থাকায় চারটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। এছাড়া সিএনজি ও মাহিন্দ্র চালক এবং লাইনম্যানদের অতিরিক্ত ভাড়া আদায় না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়। সাধারণ যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা ও জরিমানার আওতায় আনা হবে বলে জানানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষায় এবং আইন মান্য করে যানবাহন চলাচলে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিয়াই হারুম উচ্চ বিদ্যালয় প‌রিদর্শনে খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাস

বাংলাদেশের ভূখন্ডে বিচ্ছিন্ন এক জনপদ রামুক্যাছড়ি; দুর্গমতায় পৌছায় না সরকারী কোন সুবিধা

চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বিএনপির নতুন সদস্য সংগ্রহ

রাজস্থলীতে দুই খিয়াং পরিবারের বসতঘর পুড়ে ছাই 

৫৮ বছরেও সংস্কার হয়নি কাপ্তাইয়ের বাঁশকেন্দ্র জামে মসজিদ, দুর্ঘটনার শঙ্কা

রাঙামাটিতে গরুর মাংস বিক্রি হচ্ছে না, ভোক্তারা বিপাকে

সাজেকে সেনা পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চন্দনাইশে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় চ্যাম্পিয়ন জীবন বলি

কাপ্তাই ছাত্রলীগ কমিটি ঘোষণার ২ ঘন্টা পর স্থগিত

রাঙামাটি আওয়ামী লীগের সম্মেলন কাল / পছন্দের প্রার্থীকে ভোট দিতে কাউন্সিলররা হাজির রাঙামাটি শহরে

error: Content is protected !!
%d bloggers like this: