শনিবার , ৪ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
এপ্রিল ৪, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ

চন্দনাইশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উপজেলা শাখার এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ এপ্রিল শুক্রবার বিকেলে উপজেলার বরমা ইউনিয়ন পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। ​চন্দনাইশ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনায়েম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদার।

​উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিজানুর রহমান ও আছাদুল ইসলাম। এছাড়াও চন্দনাইশ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসেম, যুগ্ম আহ্বায়ক সরওয়ার, আবদুর রহিম এবং আবু তৈয়ব রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় অন্যান্যদের মধ্যে হাসান মুরাদ, সাজ্জাদ, সাখাওয়াতুল গনী, মইনুদ্দীন হিরু, আজিজুর রহমান, আবদুল আজিজ, হিরু, ইউসুফ, মানিক, খোরশেদসহ চন্দনাইশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী দিনে দলীয় কর্মসূচি বেগবান করা এবং সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: