বুধবার , ২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

সীমান্ত নিরাপত্তায় রামগড় ব্যাটালিয়নের রহমতপুর বিওপি উদ্বোধন করলেন বিজিবি মহাপরিচালক

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী রহমতপুর সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে একটি গুরুত্বপূর্ণ বর্ডার আউটপোস্ট (বিওপি) উদ্বোধন করেছেন। রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আওতাধীন এই বিওপিটি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী রহমতপুরে অবস্থিত।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এক আনুষ্ঠানিক সফরের মাধ্যমে তিনি এই আধুনিক বিওপিটি উদ্বোধন সম্পন্ন করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৭৯৫ সালে রামগড় এলাকায় ৪৪৮ জন সৈনিক নিয়ে তৎকালীন “রামগড় লোকাল ব্যাটালিয়ন” গঠিত হয়। এরই ধারাবাহিকতায় বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। সীমান্তবর্তী এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্ত সুরক্ষা, মানবপাচার রোধ, মাদক ও চোরাচালান প্রতিরোধকল্পে বর্ডার গার্ড বাংলাদেশ সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছে। সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় করার লক্ষ্যে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নবনির্মিত “রহমতপুর” বিওপি উদ্বোধন করা হয়েছে।

এ সময় রিজিয়ন কমান্ডার, চট্টগ্রাম ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), অতিরিক্ত মহাপরিচালক (অপারশেন ও প্রশিক্ষণ), গুইমারা সেক্টর কমান্ডার, রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাসহ বিজিবি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির সদস্যদের সর্বদা সজাগ থাকার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিজিবি’র মহাপরিচালক বলেন, আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির ফলে বিজিবি সদস্যরা আরও উৎসাহের সাথে তাদের দায়িত্ব পালন করতে পারবেন। বিশেষ করে ফটিকছড়ির দুর্ঘম সীমান্তে মাদক পাচার রোধ এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধে রহমতপুর বিওপি অগ্রণী ভূমিকা পালন করবে।

বিজিবি জানায়, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার রহমতপুর বিওপি উদ্বোধনের ফলে উক্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ সকল প্রকার সীমান্ত অপরাধ প্রতিরোধ করা রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) জন্য আরও সহজ হবে। একই সাথে অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধেও এই বিওপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সার্বিকভাবে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ত্বরান্বিত হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৬ বছর পর আগামীকাল রামগড়ে আসছেন ওয়াদুদ ভুইয়া

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে চ্যাম্পিয়ন মানিকছড়ি ইউনিয়ন দল

কাপ্তাইয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চন্দ্রঘোনা ইউনিয়ন

আটক ৪ / কাপ্তাইয়ে খেলাধুলার বিবাদের জেরে যুবককে কুপিয়েছে প্রতিপক্ষ

লংগদুতে শ্রীমৎ নন্দপাল মহাস্থবিরের ধর্মীয় সফর

রাঙামাটির নানিয়ারচরে টাইফয়েড টিকাদান কর্মসূচি উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

সাফ চ্যাম্পিয়নশিপ সাফল্যে রাঙামাটির ঋতুপর্ণা ও রুপনার বাড়িতে খুশির বন্যা

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

কয়েকদিনের বান্দরবানের দুই উপজেলা সড়কের যোগাযোগ স্বাভাবিক হবে – সেতু মন্ত্রণালয় সচিব

আহত ২০ জনের অধিক / রাজস্থলী-বাঙালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে ৩ মাসে ৬ প্রাণহানি

error: Content is protected !!
%d bloggers like this: