শনিবার , ২৪ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে বন্যার্তদের মাঝে পার্বত্য উপদেষ্টা সহ জেলা প্রশাসন ও পুলিশ’র ত্রান বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৪, ২০২৪ ১০:৩৭ অপরাহ্ণ

বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্র দূত সুপ্রদীপ চাকমা। শনিবার (২৪ আগষ্ট) দুপুরে তিনি রাঙামাটি জেলার বন্যা কবলিত বাঘাইছড়ি উপজেলার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সরেজমিনে উপস্থিত থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এসময় অতিবৃষ্টি ও উজানের ঢলে উপজেলার নিম্নাঞ্চলের ক্ষতিগ্রস্তদের মাঝে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকেও ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। বন্যার সংকটের এ সময়ে ত্রাণ সহায়তা সহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কাছে পেয়ে খুশি বন্যার্তরা।

প্রথম ধাপে উপজেলার এফব্লক এলাকায় রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে ১শত পরিবারে মাঝে ও দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে ২শত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব কংকন চাকমা, জেলা প্রশাসক মোঃ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল আওয়াল (বাঘাইছড়ি সার্কেল), বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার, মারিশ্যা জোন কমান্ডার লেঃকর্ণেল মোঃ আতিকুর রহমান, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা সহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি 

লংগদুতে টিসিবি পণ্যবিতরণ কার্যক্রম পরিদর্শনে ইউএনও 

গুপ্ত সংগঠন আর নতুন বন্দোবস্তর আওয়াজ স্বৈরাচারের সহযোগীর মত– ব্যারিষ্টার মীর হেলাল

মহালছড়িতে বন্যার্ত মানুষের পাশে সেনাবাহিনী, ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

নারী দিবসে কাপ্তাইয়ে ‘নারী নির্যাতন ও প্রতিরোধ’ বিষয়ক নাটক 

বাঘাইছড়িতে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিন পালিত

৫ দিন পর চন্দ্রঘোনা ফেরি চলাচল শুরু

কেপিএম এর নতুন এমডি মোহাম্মদ শহীদ উল্লাহ

কাপ্তাইয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

রাঙামাটি শহরে অবৈধ যানবাহনে পুলিশের অভিযান

error: Content is protected !!
%d bloggers like this: