মঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে ২ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ৩০, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ২ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে। কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, ৬ষ্ট কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার ( ৩০ এপ্রিল)  বিকেল ৪ টা পর্যন্ত। চেয়ারম্যান পদে গত ২১ এপ্রিল পর্যন্ত ৫ জন মনোনয়ন পত্র অনলাইনে জমা করলেও ইতিমধ্যে আব্দুল ওহাব এবং বিপ্লব মারমা মনোনয়ন পত্র প্রত্যাহার করেন।

নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার আরোও বলেন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন মনোনয়ন পত্র জমা করলেও আরিফুল ইসলাম বাবু নামে একজন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন  মনোনয়ন পত্র জমা করলেও কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করেন নাই।

কাপ্তাই উপজেলা নির্বাচন অফিস হতে প্রাপ্ত তালিকায় দেখা যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দীন এবং কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে  কাপ্তাই উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন,  কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের  সদস্য ও সাবেক ইউপি সদস্য সুইপ্রু মারমা ও  চাষী কামাল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাপ্তাই উপজেলা শাখার  মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফারহানা আহমেদ পপি এবং  রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কাপ্তাই উপজেলার সাধারণ সম্পাদক বিউটি হোসেন প্রতিদ্বন্ধিতা করবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরিক্ষার্থী পাশে দাঁড়ালো “ফ্রেন্ডস ক্লাব অফ বান্দরবান”

মহালছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে সহায়তা প্রদান

কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় লাইসেন্স বিহীন হোটেল রেস্টুরেন্টে অভিযান

কাপ্তাইয়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে অভিযান

প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা’র মৃত্যুতে সুপ্রদীপ চাকমা ও রাজা দেবাশীষ রায়ের শোক

কাপ্তাইয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় অমর একুশে উদযাপন 

রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি! ম্যানেজারকে অপহরণ

জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই তথ্য অফিসের আলোচনা সভা 

মহালছড়ির গহীন পাহাড়ে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

error: Content is protected !!
%d bloggers like this: