মঙ্গলবার , ৩ জানুয়ারি ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আওয়ামী লীগে যোগ দিলেন জুরাছড়ির ইউপি চেয়ারম্যানসহ দশ ওয়ার্ড মেম্বার 

প্রতিবেদক
প্রতিনিধি, জুরাছড়ি, রাঙামাটি
জানুয়ারি ৩, ২০২৩ ১০:১৩ অপরাহ্ণ

 

জুরাছড়ি আওয়ামী লীগের যোগদান করেছেন বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমাসহ দশ জন সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ড সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

উপজেলা আওয়ামী লীগের সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩ জানুয়ারি) বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, সংরক্ষিত ওয়ার্ড সদস্য সাবিনা চাকমা, ননাবী চাকমা, জয়া চাকমা, সাধারণ ওয়ার্ড সদস্য রনঞ্জয় চাকমা, সুশান্ত চাকমা, দিপায়ন চাকমা ও জুরাছড়ি ইউনিয়ন পরিষদের সাধারণ ওয়ার্ড সদস্য চারু বিকাশ চাকমা ও কিরণ কুমার চাকমা আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন।

পরে রাঙামাটি জেলা শাখার সভাপতি ও খাদ্য মন্ত্রনালয়ের স্থানীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি সাথে সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তারা। খাদ্য মন্ত্রনালয়ের স্থানীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার নিজ বাড়ীতর সৌজন্য সাক্ষাৎ কালে উপজেলা জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রর্বতক চাকমা, সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সহ-সভাপতি বিনীময় চাকমা, ইউনিয়ন আ’লীগের সভাপতি উত্তম চাকমা, সাধারণ সম্পাদক মিন্টু চাকমা, সদস্য পল্লব দেওয়ান প্রমূখ উপস্থিত ছিলেন।

আ’লীগে যোগদান বিষয়ে নিশ্চিত করেছেন বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা জানান, উন্নয়নের ধারা অবহ্যত ও আওয়ামী লীগের কার্যক্রম শক্তি শালী করতে বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমাসহ যোগদানকারীদের দল সদয় গ্রহন করেছে। আমরা তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের আপস্ট্রীম জেটিঘাট পুনঃ ইজারা চুক্তির টেন্ডারে  অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

যৌথবাহিনীর অভিযানে বাঙ্গালহালিয়া অস্ত্রসহ আটক ২

বান্দরবানে পাহাড়ের ভাঁজে ভাঁজে পাকা ধানের সুবাস

রামগড়ের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যুগ যুগ ধরে একই কর্মস্থলে ৯৩ শিক্ষক

বরকল বিএনপির বর্ধিত সভায় জনগণের পাশে থাকার অঙ্গীকার

রাঙামাটির ঐতিহ্য, সংস্কৃতি ও বৈশিষ্ট্য নিয়ে গ্রন্থ প্রকাশে মতবিনিময় সভা

সাজেকে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

ঈদগাঁওয়ে সরকারি স্থাপনার আঙ্গিনায় মন্দিরের সাইনবোর্ড নিয়ে তোলপাড়

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন; সম্পাদক ঝুলন দত্ত 

কাপ্তাইয়ে ইউএনও এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

error: Content is protected !!
%d bloggers like this: