বৃহস্পতিবার , ২২ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির দুর্গম সীমান্তবর্তী পাহাড়ী এলাকায় বিজিবির শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ২২, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ

 

মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষ্যে রাঙামাটি বিজিবির সেক্টর কমান্ডার ও সেক্টর সদর দপ্তর কর্তৃক সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী এলাকায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় গরীব ও দুঃস্থ প্রায় ২শত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাঙামাটির সীমান্তবর্তী কাপ্তাই ৪১ বিজিবি এর অধিনস্থ দুমদুমিয়া এলাকা এবং বিলাইছড়ি জোনের আওতাধীন গবাইছড়ির থোমাপাড়া, গাছবাগানপাড়া, সাংগ্রাছড়ি, দুলাছড়ি নামক এলাকায় অসহায় পরিবারের এর মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এইসময় রাঙামাটি  সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তরিকুল ইসলাম পিবিজিএমএস, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর মাঝে শীতবস্ত্র তুলে দেন।

পরে তিনি স্থানীয় হেডম্যান, কারবারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়ে তিনি কাপ্তাই ব্যাটালিয়ন কর্তৃক দূর্গম পাহাড়ী এলাকার গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে এ ধরণের জনস্বার্থমূলক কার্যক্রম সর্বদা বজায় রাখবেন এবং ভবিষ্যতে জনস্বার্থে আরও বৃহৎ উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উক্ত শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মোবাইল ইন্টারনেট এক রেট করার সিদ্ধান্ত

দাবি আদায়ে কাপ্তাই বিএসপিআই এ শিক্ষার্থীদের  বিক্ষোভ ও সড়ক অবরোধ

লংগদুতে শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

কাপ্তাইয়ে জোন কমাণ্ডার’স স্কলারশিপে অংশ নিলো ৩৪০ পরীক্ষার্থী

শেখ হাসিনার আন্তরিকতার কারণে পাহাড়ে উন্নয়ন হচ্ছে – দীপংকর তালুকদার

বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে কাপ্তাইয়ে বই বিতরণ ও কুইজ প্রতিযোগিতা

বাঘাইছড়িতে জাতীয় সমবায় দিবস পালিত

আবারো চ্যালেঞ্জের মুখে দীপংকর; দীপংকরের পরাজয় চায় জেএসএস; সুযোগ নিতে চায় বিদ্রোহীরা

নির্বাচন ঘিরে বাঘাইছড়িতে বিজিবির মাঠপর্যায়ের প্রস্তুতি

পাহাড়ি বাঙালি সংঘর্ষের প্রতিবাদে রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাহাড়ি শিক্ষার্থীদের ক্লাস বর্জন

error: Content is protected !!
%d bloggers like this: